নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ০২:২৭ পি.এম
বার্সেলোনার জার্সিতে দেন আগমণী বার্তা। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের জার্সিতেও আলো ছড়ান লামিন ইয়ামাল। স্প্যানিশদের ইউরো জয়ে রাখেন বড় ভূমিকা। শিরোপা জয়ের পর সামনে প্রকাশ্যে আসে তার প্রেমকাহিনী। তবে গুঞ্জন উঠেছে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ছিন্নর।
ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর স্প্যানিশদের শিরোপা উৎসবে ইয়ামালের সঙ্গে দেখা যায় এক তরুণীকে। প্রকাশ্যে ধরা পরে তাদের রোমান্টিক সম্পর্কে। ভাইরাল হয় যুগলে বেশি কিছু ছবি।
পরে জানা যায় অ্যালেক্স পাদিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে লামিন ইয়ামালের। এরপর এই জুটির একসঙ্গে মিলান ভ্রমণের ছবিও ভাইরাল হয়। এমনকি তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইউরো জয়ের রেশ না কাটেতেই আবারও সংবাদের শিরোনাম হলেন এই প্রেমিক যুগল। তবে এবার নেতিবাচক খবরের। ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানিয়েছে হয়তো ইয়ামাল ও পাদিলার সম্পর্কের ছেদ পড়ছে।
এর জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভ ভিডিও। সেই ভিডিওতে অন্য এক ছেলের কোলে বসে থাকতে দেখায় যায় ইয়ামালের প্রেমিকা পাদিলাকে। সেই ছেলেটির নাম ইজান ফার্নান্দেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হয় সেই ভিডিও। গণমাধ্যমের দাবি সেই ভিডিও দেখার পর অ্যালেক্স পাদিলাকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে আনফলো করেছেন ইয়ামাল।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে পাদিলার সমালোচনা করে ঘৃণ্য বার্তা দিয়ে পোস্ট করেছেন অনেকে। ইয়ামালের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন অনেক নেটিজেনরা।
পাদিলা মূলত একজন ভ্লগার। ইউরো কাপের ফাইনালে ইয়ামালের সঙ্গে তার ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার ফলোয়ার বেড়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার। ইয়ামাল আনফলো করায় এর প্রভাব পড়তে শুরু করেছে পাদিলার প্রোফাইলে।
বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন ইয়ামাল। প্রাক-প্রস্তুতি মৌসুমে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে তার দল বার্সেলোনা। বার্সার প্রাক-প্রস্তুতি মৌসুমের স্কোয়াডে স্প্যানিশ তারকাকে রাখেননি নতুন কোচ হ্যান্সি ফ্লিক।
আমেরিকা সফরে ৬ আগস্ট শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর জোয়ান গাম্পার ট্রফিতে অংশ নিতে স্পেনে ফিরবে বার্সার। এরপরই স্প্যানিশ জায়ান্টদের স্কোয়াডে যোগ দেওয়ার কথা লামিন ইয়ামালের। সব কিছু ভুলে আবারও নতুন ভাবে শুরুর অপেক্ষায় স্প্যানিশ ওয়ান্ডার বয়ের।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ