নবীন নিউজ ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০৪:২৯ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে খেললেও পরবর্তী মৌসুমগুলোতে উপস্থিতি ছিল না চিটাগাং কিংস। ১১ বছরের বিরতির পর এই বিপিএল দিয়ে আবারও দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরে এসেছে দলটি। ফেরার এই মৌসুমে একের পর এক চমক উপহার দিয়েছে চিটাগাং কিংস, যার মধ্যে শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দেওয়া অন্যতম।
বিপিএলের পর্দা উঠতে আর এক দিন বাকি।
এ উপলক্ষে আজ ঢাকায় পা রেখেছেন শহীদ আফ্রিদি। কিংস ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে। এক ভিডিও বার্তায় আফ্রিদি জানান, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন আফ্রিদি।
পরবর্তী সময়ে সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। ৪৫ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট করে ৫৩৯ রান করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। বল হাতে শিকার করেছেন ৫৭ উইকেট।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি।
২০১৯-২০ মৌসুমে বিপিএলে তার সর্বশেষ খেলা ছিল। এরপর লিজেন্ডস লিগ ও মাস্টার্স লিগের মতো টুর্নামেন্টে খেলা হলেও, পেশাদার ক্রিকেট থেকে তিনি অবসর নেন।
এবার বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অংশ নেবেন শহীদ আফ্রিদি। এ ছাড়া মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি। চিটাগাং কিংস কিছুদিন আগে এক বিবৃতিতে ঘোষণা করেছিল, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বুমবুম আফ্রিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।’
এ ছাড়া চিটাগাং কিংসের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে শন টেইট ও এনামুল হক জুনিয়রকে। ২০১৩ সালে বিপিএলে চিটাগাংয়ের হয়ে খেলা অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট এবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সহকারী হিসেবে থাকবেন বাংলাদেশি সাবেক স্পিনার এনামুল হক।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ