নবীন নিউজ, ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০৩:১৪ পি.এম
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টুর্নামেন্টের। তবে মাঠের লড়াইয়ে পাঁচ দিন আগে জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস। যেখানে স্মরণ করা হয়েছে গত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের।
বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন।
‘তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি।’
বিপিএলের ১১তম আসর দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। এ ছাড়াও দুর্দান্ত একটি দল তৈরি করেছেন দলটির মালিক সামির কাদির চৌধুরী। কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অজি কিংবদন্তি শন টেইট।
চিটাগং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান , হায়দার আলী , বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ