নবীন নিউজ, ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৭ পি.এম
পরীক্ষা এক মহা সংগ্রামের নাম। পরীক্ষানীতি পৃথিবীর একটি অমোঘ রীতি। প্রতিভা যাচাইয়ের এপরীক্ষার তাৎপর্য অনস্বীকার্য। কারণ, এটি যোগ্য ব্যক্তি শনাক্তকরণের মাধ্যম। কারও সুপ্ত দক্ষতা যাচাইয়ের জন্য কখনও পরীক্ষা নেওয়া হয়ে থাকে। নবীযুগেও এমন পরীক্ষা নেওয়া হতো। স্বয়ং নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সাহাবিদের পরীক্ষা নিয়েছেন।
মদিনায় নবীজির পদচারণা তখন। সেখানের কোনো এক মজমায় একদিন উপবিষ্ট নবীজি। আশেপাশে নেই কোনো কোলাহল অথবা চ্যাঁচামেচি। সামনে বসা নবীজির পেয়ারা সাহাবিগণ রা.।
নবীজি সাহাবিদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। সঠিক পথের চালিকাশক্তি কী হতে পারে–তা বলে দিচ্ছেন। সাহাবিরা নবীজির অমূল্য বাণী শ্রবণ করছেন নীরবতার সাথে। নীরবতার ধরন ছিল-এমন, যেন তাদের মাথায় বসে আছে পাখিরা। এমন একটি স্নিগ্ধ ও শীতল পরিবেশে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের পরীক্ষা নিলেন।
নবীজি বলেন, বৃক্ষলতার মধ্যে–এমন একটি বৃক্ষ আছে, যার পাতা ঝরে পড়ে না এবং তা হলো, মুমিনের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলতে পার, সেটা কোন বৃক্ষ? অতঃপর লোকজনের খেয়াল চলে গেল জঙ্গলের গাছপালার প্রতি। বিভিন্নজন বিভিন্ন উত্তর দিতে লাগল। কিন্তু উত্তর নবীজির মনঃপূত হলো না।
সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রা. ছিলেন দীপ্তিময় মেধার অধিকারী। এবং সাহাবিদের মধ্যে কনিষ্ঠ। তার হৃদয়ে উদিত হলো, সঠিক উত্তর। কিন্তু একটু কুণ্ঠিত হলেন। তার খেয়াল ছিল এমন, প্রবীণ ও আকাবিরে সাহাবিগণ যখন উত্তর দিচ্ছেন না; আমি তাদের কনিষ্ঠ, কীভাবে উত্তর দিব?
আব্দুল্লাহ ইবনে ওমর রা.-এর ভাষায়, আমার মনে হতে লাগল যে, তা হলো,খেজুর বৃক্ষ। কিন্তু আমি সংকোচবোধ করলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আপনই আমাদের বলে দিন,আসলে সঠিক উত্তর কী? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন– তা হলো,খেজুর বৃক্ষ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি যদি তখন বলে দিতে যে, তা হলো, খেজুর বৃক্ষ, তবে অমুক অমুক জিনিস লাভ করার চাইতেও আমার কাছে অধিক প্রিয় হতো। (বুখারি: ৫৪৪৮, মুসলিম: ২৮১১)
হাদিসে উপমা কোন দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে,এপ্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা করে থাকেন। কোনো কোনো মুহাদ্দিসগণ বলেন, খেজুর বৃক্ষের ডগা কেটে ফেললে তা আর বাঁচে না,তেমনি মানুষের মস্তক কেটে ফেললেও মানুষ বাঁচে না। তবে এ ব্যাখ্যাটি সার্বিক দিক থেকে যথার্থ নয় বলে মন্তব্য করেন ওলামায়ে কেরামের অনেকেই।
কিছু কিছু মুহাদ্দিসগণ এভাবে ব্যাখ্যা করেন–খেজুর বৃক্ষ অধিক উপকারিতা ও কল্যাণ গ্রহণের একটি মাধ্যম। যেমন– খেজুর বৃক্ষের পাতা ঝড়ে না বিধায় সে বৃক্ষের ছায়া গ্রহণ করা যায় সর্বক্ষণ। তার ফল অর্থাৎ খেজুর সুস্বাদু হয়। বৃক্ষের কাষ্ঠ ও পাতা জ্বালানি স্বরূপ ব্যবহার হয় ইত্যাদি। ঠিক তেমনি একজন মুমিনের সকল কর্মই হয় কল্যাণজনক। কারণ, মুমিন থেকে প্রকাশ পায় আল্লাহর আনুগত্য। কল্যাণ কাজে দান-সদকা ও সহযোগিতা। অপর মুমিনের সাথে শিষ্টাচার ও উত্তম ব্যবহার ইত্যাদি।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?