নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১২ আগষ্ট ২০২৫ ১১:২৪ এ.এম
২০ বছর একই ছাদের নীচে সংসার করেছেন দম্পতি। আহার, নিদ্রা, যৌনজীবন যাপন সবই বজায় ছিল তাঁদের মধ্যে। তবে এই দীর্ঘ সময় স্বামী তার স্ত্রীর সঙ্গে কোনো কথাই বলেননি। তাঁর এই ‘মৌনব্রত’র কথা সম্প্রতি প্রকাশ্যে আসার পর অনেকেই হতবাক হয়েছেন। এত বছর স্ত্রীর সঙ্গে দাম্পত্যজীবন পালন করেছেন শুধুমাত্র ইশারা ও আকার ইঙ্গিতেই।
তবে সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের স্বাভাবিক কার্যক্রমে এ দম্পতির মধ্যে আন্তরিকতা কিংবা দায়িত্ববোধের কোনো ঘটতি দেখা দেয়নি। সবচেয়ে বড় কথা এই সময়ের মধ্যে তাঁদের তৃতীয় সন্তানেরও জন্ম হয়েছিল। এরপর স্ত্রী অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু স্বামীকে কথা বলাতে সফল হননি। প্রশ্নের উত্তরে কেবল মাথা নাড়িয়ে, ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেছেন স্বামী।
এই দম্পতির সন্তানেরা জ্ঞান হওয়ার পর থেকে বাবার এই অদ্ভুত নীরবতা দেখেই বড় হয়েছেন। তাঁরা বাবা-মায়ের কথোপকথন শুরু করার জন্য একটি টিভি চ্যানেলের দ্বারস্থ হন। সেখানে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ওই দম্পতিকে। অনুষ্ঠানটি এমন এক জায়গায় আয়োজন করা হয়, যেখানে তারা প্রথম বেড়াতে এসেছিলেন। সেই অনুষ্ঠানে বহু বছর পর, স্বামী অবশেষে তাঁর নীরবতার কারণ জানান। ঈর্ষা ও রাগ থেকেই তিনি স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কারণ সেই সময় স্ত্রী সন্তান ও পরিবার নিয়ে মশগুল থাকতেন। নিজেদের মধ্যে কথা বলার কোনও কিছুই অবশিষ্ট ছিল না। এক দিন একটি তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার পর তাঁরা কথা বলা বন্ধ করে দেন।
স্ত্রীর কাছে তাঁর গুরুত্ব কমে গিয়েছে এই অভিমানে মৌনতা অবলম্বন করাকেই শ্রেয় বলে মনে করে নেন। টিভির অনুষ্ঠানে প্রথম দিকে স্ত্রীর সামনে মুখ খুলতে বেশ কিছুটা দ্বিধায় ভুগছিলেন স্বামী। তবে পরে কয়েক মিনিটের নীরবতা ভেঙে স্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করেন স্বামী। তিনি স্ত্রীকে জানান যে এই নীরবতা তাকে কষ্ট দিয়েছে। এর জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নেন। তার পর তিনি স্ত্রীকে এত বছর তাঁর সঙ্গে কাটানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ দু’দশক পর প্রথম বারের মতো স্বামী যখন কথা বলছিলেন তখন স্ত্রী চুপ করেছিলেন। জাপানে সংঘটিত এ চাঞ্চল্যকর ঘটনার অনুষ্ঠানটি টিভিতে প্রচারিত হওয়ার পর তা গোটা বিশ্বে ভাইরাল হয়।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ