শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বিদ্রুপের কারণে অবসর নিয়েছেন অশ্বিন, বাবা রবিচন্দ্রনের বিষ্ফোরক মন্তব্য

নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৬:২০ পি.এম

সংগৃহীত ছবি

১৪ বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারকে হুট করেই বিদায় বলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ চলাকালে হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত নিলেন ভারতীয় কিংবদন্তি, স্বাভাবিকভাবেই তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে ক্রিকেটাঙ্গনে। এক মন্তব্যে এবার সেই আলোচনা আরও উস্কে দিলেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন।

ছেলের অবসরের প্রতিক্রিয়া জানাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’–কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমিও আসলে একদম শেষ মুহূর্তে জেনেছি। তার মনে কী চলছিল আমি জানি না। সে এসেই ঘোষণা দিয়ে দিলো। আমিও আনন্দের সঙ্গে সেটি মেনে নিয়েছি। যা নিয়ে আমার বিশেষ কোনো অনুভূতি নেই। কিন্তু সে যেভাবে অবসর নিলো, তা নিয়ে আমার একটি অংশ খুশি, আরেকটি অংশ খুশি নয়, কারণ সে খেলাটা আরও চালিয়ে নিতে পারত।’  

 অবসরের কারণ সম্পর্কে বলতে গিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন রবিচন্দ্রন। তার মতে, বিদ্রুপের শিকার হয়ে হঠাৎ ক্রিকেট ছেড়েছেন অশ্বিন।  
 
তিনি বলেন, ‘এটি একমাত্র তারই চাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু তার হঠাৎ ঘোষণার পেছনে অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র অশ্বিনই জানে সেটি, সম্ভবত বিদ্রুপের কারণে!’  
 
টেস্ট ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন অশ্বিন। বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচেও খেলেছেন তিনি। বয়সের কারণে পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়লেও ঘরের মাঠে এখনও বেশ কার্যকরী তিনি। নিঃসন্দেহে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন তিনি। তবে সেটা না করে হঠাৎ-ই অবসরের ডাক দেন এই অলরাউন্ডার।
 
ভারতের অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়ায় অবশ্য কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত পাওয়া যায়নি। রোহিত জানান, প্রয়োজন ফুরিয়ে গেলে নিজে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন অশ্বিন।
 
রোহিত বলেন, ‘আমি যখন পার্থে (প্রথম টেস্টের পর) আসি, আমাদের আলোচনার মাঝে আমি তাকে পিঙ্ক বল টেস্ট পর্যন্ত তাকে থাকতে বলি এবং তার পর তো এটাই ঘটলো…তার অনুভূতিটা ছিল এমন– ‘‘যদি সিরিজে আমার প্রয়োজন না থাকে, ভালো হয় যে আমি খেলাটিকে বিদায় বলে দিই’’।’  
 
ভারতের হয়ে ১০৬ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন, তার সামনে আছেন কেবল কিংবদন্তি অনিল কুম্বলে। একইসঙ্গে ফরম্যাটটিতে ৩৫০৩ রান করেছেন অশ্বিন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট ও ৭০৭ রান এবং ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট ও ১৮৪ রান করেছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ