সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা

নবীন নিউজ, ডেস্ক ৩০ অক্টোবার ২০২৫ ০৯:০৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

টানা চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল আট হাজার ৯০০ টাকা। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলবে দুই লাখ দুই হাজার ৭০৯ টাকায়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা বেচাকেনা হবে।

বাজারে আজ বুধবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৫ হাজার তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বেচাকেনা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বেচাকেনা হয়েছিল।

গত সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায় বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা ছিল। এরও আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি

এর আগে, সবশেষ গত ২৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর মোট ৭১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৯ বার, আর কমেছে মাত্র ২২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি  রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন