নবীন নিউজ, ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ১২:০৬ পি.এম
মধ্যপাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে দেশটির ৬৪৪টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে।
আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাদ্যম খালিজ টাইমসের প্রতিবেদন সূত্রে জানা, রমজান মাসজুড়ে লুলু হাইপারমার্কেটের ছয় শতাধিক শাখায় সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। আরেকটি কো-অপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, রমজানের আগে গত কয়েক মাসে আমিরাতের বাজারে প্রচুর খাদ্যপণ্য প্রবেশ করেছে। দুবাইয়ের আল আওয়ীর ফল ও সবজি বাজারে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন পণ্য আসছে, আর আবুধাবির ব্যবসায়ীরা প্রতিদিন এনেছেন ছয় হাজার টন।
আমিরাতের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ জানান, রমজানের মতো ব্যস্ত মাসগুলোতে চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার চেষ্টা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সম্প্রতি ঘোষিত নয়টি মৌলিক পণ্যের দাম সুপারমার্কেটগুলো বাড়াতে পারবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গম। রমজানের সময় এ বিষয়ে ৪২০টি পরিদর্শন চালানো হবে।
দারবিশ জানান, বাজার তদারকি শুধু সরাসরি পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রণালয় এরই মধ্যে আমিরাতজুড়ে ১৪টি প্রধান বিপণি কেন্দ্রের সঙ্গে ই-সংযোগ স্থাপন করেছে, যাতে এসব প্রতিষ্ঠানে মূল পণ্যের মূল্য পরিবর্তন হলেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়।
ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে সুলতান দারবিশ বলেন, কেউ যদি মূল্য তালিকার কোনো অসঙ্গতি বা নিম্নমানের পণ্য দেখতে পান, তবে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে বা মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে পারেন।
নবীন নিউজ/ জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ