নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৪:৩৬ পি.এম
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
সম্প্রতি লন্ডনে ‘বিনা মূল্যে ফ্ল্যাট’ ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক রীতিমতো চাপের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে নিয়ে এলো এমন চাঞ্চল্যকর খবর।
প্রতিবেদনে বলা হয়, স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেটে ছিলেন তখন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরা তার জন্য ‘তহবিল সংগ্রহের’ জন্য নৈশভোজের আয়োজনও করেছিলেন। এই কাজে ওতপ্রোতভাবে জড়িত আ. লীগ।
দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা। ধারণা করা হচ্ছে, দলের বৈশ্বিক একটি অবস্থান নিশ্চিতে শেখ হাসিনার ইশারাতেই এসবে যুক্ত ছিল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনও সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছে। ২০১৯ সালে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মী আবদুল আহাদ চৌধুরী স্টারমারের পক্ষে তার হলবর্ন এবং সেন্ট পানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের পক্ষে লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে ও সেইসঙ্গে প্লাকার্ড নিয়ে স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারা ধারাবাহিকভাবে টিউলিপের পক্ষেও প্রচারণা চালিয়েছে। দলের সিনিয়র কর্মকর্তা শাহ শামীম আহমেদ এবং সৈয়দ শাজিদুর রহমান ফারুক একই সময় টিউলিপের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে জানানো হয়।
২০১৯ সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আবুদল শদীহ শেখের একটি ছবি দেখা যায়। আবদুল শহীদ শেখ নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি লেবার প্রার্থী স্যাম টেরির জন্য প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। আওয়ামী লীগের এই কর্মী আঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেছেন। তিনি এখন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী।
এ ছাড়া স্টারমার আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন। এর মধ্যে ২০১৬ সালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত বছরের জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করেন আবদুল আহাদ। সেখানে স্টারমারের সঙ্গে তাকে করমর্দন করতে দেখা যায়। তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ