সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। কনকাকাফ নারী গোল্ড কাপে উড়ন্ত ফর্মে ছিল ব্রাজিল নারী ফুটবল দল। আসরে আর্জেন্টিনা, মেক্সিকোর মতো পরাশক্তি দলকে হারিয়ে শিরোপা নির্ধারনী মঞ্চে উঠেছিল সেলেসাওদের মেয়েরা। কিন্তু তীরে গিয়ে ডুবিয়েছে হলুদ জার্সিধারীরা।
রোববার(১০ মার্চ) সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে কনকাকাফ নারী গোল্ড কাপের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র।
যেখানে সেলেসাও নারীদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লিন্ডসে হোরান।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ সময়ে। ব্রাজিলের গোলরক্ষক লুসিয়ানাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান যুক্তরাষ্ট্রের লিন্ডসে। সতীর্থ এমিলি ফক্সের ভেসে আসা ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
বিরতি থেকে ফিরে ম্যাচ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যায় ব্রাজিল। কিন্তু যুক্তরাষ্ট্রের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এবারের শিরোপাসহ কনকাকাফ নারী গোল্ড আটবার জিতেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু শিরোপা উল্লাসে মাতা হয়নি তাদের।
উল্লেখ্য, কনকাকাফ নারী গোল্ড কাপ উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের নারী দলগুলোর প্রতিযোগিতা।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ