নবীন নিউজ, ডেস্ক ২৬ অক্টোবার ২০২৪ ০২:৩৩ পি.এম
বিয়ে করেছেন চারটি, সেইসঙ্গে আছে দুইজন গার্লফ্রেন্ড- জাপানের এমন এক ব্যক্তির উদ্দেশ্যের কথা জানলে অনেকের চোখ কপালে উঠার অবস্থা হবে। ৩৬ বছর বয়সী রিউতা ওয়াতানাবে নামের ওই ব্যক্তি হতে চান 'গড অব ম্যারেজ'। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, রিউতা হোক্কাইডোর উত্তর প্রিফেকচারে বাস করেন। তিনি গত কয়েক বছর ধরে কোনো চাকরি করেন না। স্ত্রী ও গার্লফ্রেন্ডদের পাওয়া বেতন দিয়ে সংসার চলে তার।
জাপানের শুয়েশা অনলাইনের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে ১০ সন্তানের বাবা রিউতা। চাকরি না করলেও রান্না, সন্তানের দেখাশোনা ও গৃহস্থালির কাজ করেন তিনি।
সংসার চালাতে রিউতার মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় ৭ লাখের বেশি টাকা। এসব খরচ দেন তার চার স্ত্রী ও দুই প্রেমিকা।
ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় হতাশায় মগ্ন রিউতা 'ত্রাণসংস্থায়' থাকতেন। এনিয়ে রিউতা বলেন, এই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন।
চলতি বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শো'তে তিনি বলেন, আমি শুধু নারীদের ভালবাসি। যতক্ষণ আমরা একে অপরকে সমানভাবে ভালবাসি, ততক্ষণ কোনো সমস্যা হবে না।
রিউতা জানান, তার প্রত্যেক স্ত্রীর আলাদা রুম আছে এবং প্রতিরাতে তিনি তার স্ত্রীদের সময় দেন। তিনি দাবি করেছেন, প্রতি সপ্তাহে তিনি ২৮বারের বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তারা স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা না করে বরং ভালো বন্ধু হিসেবে রয়েছে।
রিউতা জানান, তিনি জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান। তিনি বলেন, আমি ৫৪ সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। আমি এখনো নতুন বউ খুঁজছি।
নবীন নিউজ/জেড
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে