নবীন নিউজ ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ০৯:১৪ এ.এম
সংগৃহীত ছবি
নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট হচ্ছে না। তবে সাকিব এই টেস্টে না খেললেও আলোচনায় আছেন। সেই আলোচনা-সমালোচনায় এবার খানিকটা ঘি ঢাললো আবুধাবী টি-টেনের দল বাংলা টাইগার্স।
বাংলা টাইগার্সের নতুন ভিডিওতে দেখা দিয়েছেন সাকিব। এর আগে একই প্ল্যাটফর্মের অন্য এক ভিডিওতে সাকিব বলেছিলেন, আমাকে নিয়ে খেলবেন না। এবার নিজের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ‘আমতত্ত্ব’র আশ্রয় নিয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।'
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?
জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।'
সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। মূলধারার গণমাধ্যমে সাকিবকে নিয়ে লেখালেখি হচ্ছে। সেসব তার নজরে আসছে জানিয়ে সাকিব বলেন, ‘পজিটিভ-নেগেটিভ দুই ধরনের নিউজই শুনি, তবে ওইটা নিয়ে চিন্তা করি না।’
নেতিবাচক সংবাদ তার খেলায় কখনোই কোনো প্রভাব ফেলে না বলেও জানান এ ক্রিকেটার। এ ছাড়া তাকে নিয়ে অনেক ‘নেগেটিভ’ সংবাদ প্রচার হয়েছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’
এর আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, 'আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।'
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ