শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি তাই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। আগের দুই ম্যাচের মতোই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তও এসেছে আগের মতোই; ফিল্ডিং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে শ্রীলংকার একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ইনজুরিতে আক্রান্ত মাথিশা পাথিরানার পরিবর্তে এসেছেন নুয়ান থুশারা। আর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে দিলশান মাদুশঙ্কাকে।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া পাহাড়সম লক্ষ্যেও টাইগাররা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির বীরোচিত ব্যাটিংয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো লংকানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১ বল হাতে রেখে পেয়েছে ৮ উইকেটের সহজ জয়। দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক শান্ত ও তাওহীদ হৃদয়।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি ইতিহাস গড়ারও একটি বড় সুযোগ। এর আগে কখনো শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি টাইগাররা। সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৭ সালে সিরিজ ড্র।
বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা: আবিষ্কা ফার্নান্দো,কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ