ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা। যেখানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
রোববার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৬ রান তোলে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে অলআউট হয়ে যায় আফগানরা। লঙ্কানদের জয় ১৫৩ রানে।
চার ফিফটিতে টানা দ্বিতীয় ম্যাচে তিনশোর্ধ্ব রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। চারিথ আসালঙ্কা খেলেন ৭৪ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস। ৯ চার আর ২ ছক্কায় ইনিংস সাজান তিনি।
দুর্দান্ত ফিফটি হাঁকান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ বাউন্ডারি ১ ছক্কায় ৬৫ বলে ৬১ রান করেন তিনি। ৩ বাউন্ডারিতে ৬১ বলে ৫২ রান করেন সাদিরা সামারাবিক্রমা। আরেকটি ফিফটি আসে জেনিথ নিয়ানেজের ব্যাট থেকে। ২ চার আর ২ ছক্কায় ৪৮ বলে ৫০ করেন তিনি।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ধরে খেলার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি।
এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ রানের দারুণ জুটি করে দলকে সামনে এগিয়ে যান তারা। দুইজনেই হাঁকান ফিফটি। ৭৬ বলে ৫৪ রান করে আউট হয়ে যান ইব্রাহিম।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহও। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরের পথে হাঁটেন তিনি। শেষ দিকে ২৫ রান করতেই পড়ে যায় ৮ উইকেট। শেষ পর্যন্ত বিশাল হেরেই সিরিজ খুইয়ে ফেলে আফগানিস্তান।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ