নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ১০:৫০ এ.এম
সংগৃহীত ছবি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দুই টেস্ট খেলতে বুধবার সকালে বাংলাদেশে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।
বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগের ঘটনাবলির কারণে দক্ষিণ আফ্রিকাও প্রথমবারের মতো পাঠায় তাদের নিরাপত্তা প্রতিনিধিদল গত সেপ্টেম্বরে। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ রোরি স্টেইন। চার সদস্যের রিপোর্টের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাংলাদেশ সফরের সবুজ সংকেত দেয়।
বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই মাথায় রেখে শক্তিশালী দল নিয়ে সফরে এসেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বাংলাদেশের গেম প্ল্যান কি হতে পারে সেই ধারণা আগে থেকে করেছেন। এছাড়া উপ-মহাদেশের কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। তাই ১৫ সদস্যের স্কোয়াডে তিন স্পিনার রেখেছেন তিনি।
দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন অভিজ্ঞ কাগিসু রাবাদা, ডেন প্যাটারসন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ভিয়ান মুল্ডার। ব্যাটিংয়ে তেম্বা বাভুমার সঙ্গে দায়িত্ব সামলাতে প্রস্তুত এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিসটান স্টাব, ডিওয়াল্ড ব্রেভিস ও বেডিংহ্যাম। স্কোয়াডে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান রিকেল্টন ও কাইল ভেরেইনা। ব্যাটিং কোচ হিসেবে এই সফরে প্রোটিয়া দলের সঙ্গে এসেছেন অ্যাশওয়েল প্রিন্স। এর আগে তিনি বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আবার বাংলাদেশ সফরে এলো।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ