নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৩:০৯ পি.এম
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম। বর্তমানে বেগুন কেজি প্রতি প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকা, শসা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, খিরা কেজি প্রতি ১০ টাকা কমে ২০ টাকা এবং লেবু হালি প্রতি ১৫ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
রোববার (৯ মার্চ) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে সবজি কিনতে আসা মোসলে উদ্দীন বলেন, কয়েক দিনের তুলনায় বর্তমানে বেগুন, শসা ও লেবুর দাম কমেছে। তবে বেগুনের দাম ২০ টাকার মধ্যে থাকলে ভালো হতো। রমজান মাসে বেগুন, শসার এবং লেবুর চাহিদা বেশি থাকে। কোন অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় দাম যেন বৃদ্ধি না করতে পারে নেই জন্য প্রশাসনের উচিত এই নিত্যপণ্যগুলোর প্রতি বিশেষভাবে নজর দেওয়া।
হিলি বাজারে সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন মোকামে বেগুন, শসা এবং লেবুর সরবরাহ বৃদ্ধির কারণে দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। রমজান মাস উপলক্ষে এইসব নিত্যপণ্য বিক্রির অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে দাম বৃদ্ধি হবে না বলেও জানান তিনি।
নবীন নিউজ/ জেড
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন
সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব
ব্র্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা
সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার