নবীন নিউজ, ডেস্ক ০২ আগষ্ট ২০২৫ ০৫:৩৯ এ.এম
দাম্পত্য জীবনে নানা কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। এ সময় একে-অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি পবিত্র কোরআনের আলোকে আমল করলে শান্তিপূর্ণ সমাধান হতে পারে।
‘স্বামীর ভালোবাসা ও মনোযোগ আগের মতো নেই’, কোনো স্ত্রীর যদি এমনটি মনে হয়, তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের মাধ্যমে আমল করে দেখতে পারেন। এটি হোক একান্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং বৈধ সম্পর্ক রক্ষার উদ্দেশ্যে।
উচ্চারণ : ওয়া মিনান নাসি মাইয়্যাত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাঁ ইউহিব্বূনাহুম কাহুব্বিল্লাহ; ওয়াল্লাজিনা আমানু আশাদ্দু হুব্বাললিল্লাহি ওয়ালাও ইয়ারাল্লাজিনা জালামু ইজ ইয়ারাওনাল আজাবা আন্নালা কুয়্যাতা লিল্লাহি জামীয়াওঁ ওয়াআন্নাল্লাহা শাদীদুল আজাব।
অর্থ : মানুষের মধ্যে এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তাদের আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর যদি জালিমগণ দেখে, যখন তারা আজাব দেখবে যে, নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আজাব দানে কঠোর।
(সুরা বাকারা : ১৬৫)
আমল পদ্ধতি
* পবিত্র হয়ে কয়েকবার দরুদ শরিফ পড়ুন। (দুই রাকাত নামাজ পড়লে ভালো)
* এরপর নির্জনে বসে উল্লেখিত আয়াতটি ৭ বার পড়ুন।
* কোনো মিষ্টি জাতীয় খাবারে ফুঁ দিয়ে (দম করে) তা স্বামীকে খাওয়ান।
* এই আমল চালিয়ে যান ৭ বা ১১ দিন। নিয়মিত দোয়া ও আল্লাহর কাছে আন্তরিকতা বজায় রেখে।
শর্ত
এই আমল শুধু বৈধ স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায় কার্যকর হতে পারে। অবৈধ সম্পর্ক বা পরকীয়ার ক্ষেত্রে এ আমল কার্যকর হবে না।
সুন্নাহভিত্তিক কিছু পরামর্শ
ভালো ব্যবহার : মিষ্টি ভাষায় কথা বলা, স্বামীর পছন্দের খাবার রান্না করা।
নিজের ভুলগুলো খুঁজে দেখা : কর্তব্যে ঘাটতি আছে কিনা যাচাই করা, অহংকার থাকলে নিয়ন্ত্রণ করা।
ধৈর্য ধারণ : রাগ নিয়ন্ত্রণ করা, অল্পতে সন্তুষ্ট থাকা।
প্রয়োজনীয় গোপনীয়তা : ঘরের কথা বাইরে না বলা, স্বামীর দোষ গোপন রাখা।
দোয়া ও ইবাদত : তাহাজ্জুদে কান্নাকাটি করা, ইস্তেগফার বাড়ানো।
সৌন্দর্য চর্চা : স্বামীর পছন্দের পোশাক পরা, স্বামীকে উৎফুল্ল রাখতে সুগন্ধি ব্যবহার করা।
সতর্কতা
১. কোনো ধরনের জাদু-টোনা পরিহার করতে হবে
২. শিরকি আমল থেকে দূরে থাকতে হবে
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?