শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

নতুন পরিচয়ে ফাহমিদা নবী

নবীন নিউজ, ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫ এ.এম

সংগৃহীত ছবি

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দেশবরেণ্য গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে নিজের সুর করা দুটি নতুন গান প্রকাশ পেল তারই ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে। গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিলো শব্দহীন কথারা’, লিখেছেন ফারজানা রহমান; আর ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস।

তবে গান প্রকাশটা নতুন কিছু নয়, নতুন হল এবারই প্রথম বইমেলায় ফাহমিদা নবীর লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেল। বিগত কয়েক বছর যাবৎ ফাহমিদা নবী তার নিজের ফেসবুকে নানান বিষয় নিয়ে তার নিজের অনুভূতি-অনুভব নিয়মিত লিখে আসছেন।

তার লেখা কথাগুলো বিভিন্ন সময় সমাজের বিভিন্ন সমস্যা সমাধানেরও দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। যে কারণে অনেকেই তাকে বিভিন্ন সময়ে অনুরোধ করেন ওই লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়, যাতে চাইলেই কেউ সেই বইটি সংরক্ষণে রাখতে পারেন। ভক্ত-পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরী’।

বইটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি, তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ‘আগে যখন সিডি বের হতো, তিন চার দিন ধরে ঘুম থাকত না। বইটির জন্যও ঠিক তেমনি অনুভূতি হচ্ছে।’ নিজের বই নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন ফাহমিদা নবী।

গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে তিনি প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরো নতুন নতুন গান আসবে বিধায় গানের জন্যও তাকে সময় দিতে হচ্ছে ভয়েজ রেকর্ডিংয়ে কিংবা মিউজিক ভিডিওতে। যে কারণে চাইলেও তিনি প্রতিদিন বইমেলায় যেতে পারেন না।

তিনি আরও বলেন, ‘আমার প্রথম বইটি প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সবার অনুরোধে এ বইটি হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম যে, হয়তো আগামীতে বই প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

নতুন দুই গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন যে দুটি গান প্রকাশ পেল, দুটি গানেরই কথা ভীষণ সুন্দর। বিশেষ করে ‘কাছের মানুষ দূরে যায়’ গানটি প্রসঙ্গে বলতেই হয়Ñ এটা কিন্তু আমাদের জীবন চলার পথে ভীষণ সত্যি যে, এমন অনেক মানুষ আছে যারা একটা সময় ভীষণ কাছের হয়। একটা সময় দূরেও চলে যায়। আবার দূরে থাকা মানুষ তখন কাছে চলে আসে, তখন আপন হয়ে যায়। এই গানটি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’