নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ পি.এম
সম্প্রতি এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে নানাভাবে বসন্তবরণ আর ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে। এরমধ্যে বিকাল ৫টা ২০ মিনিটে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল লেখেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালবাসা।’
ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন হিমেল চাকমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাঠি আর বডি সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ এরে বের করে পুরস্কৃত করেন।’
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য। তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সামাজিকযোগাযোগমাধ্যম ব্যবহারকারী জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো’।
তবে ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন