নবীন নিউজ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৪ পি.এম
সংগৃহীত ছবি
তীব্র ডিমের সংকট ও ঊর্ধ্বমুখী দামের কারণে যুক্তরাষ্ট্রে মুরগি পালতে শুরু করেছেন অনেকে।পোল্ট্রি কোম্পানিগুলোও এখন সেভাবে মুরগি বিক্রি করতে শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। দেশটির হুস্টনের একটি পোল্ট্রি সাপ্লাই কোম্পানি সেভাবে বিজ্ঞাপনও দিচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যা দেশটিতে ২০২২ সালে প্রথমবারের মতো বড় ধরনের আঘাত হানে। বার্ড ফ্লুর কারণে মুরগির খামারগুলো উজাড় হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের বাজারে। দেশটির অনেক সুপারশপেই এখন ডিমের তীব্র সংকট। অল্পসংখ্যক থাকলেও দামও আকাশছোঁয়া।
মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার কারণে ডিমের দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় 'এ গ্রেড' মানের ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যেখানে এক ডজন ডিমের দাম ছিল ২ ডলার ৫০ সেন্ট (৩০৫ টাকার মতো), সেখানে ২০২৪ এর গত ডিসেম্বরে দাম বেড়ে দাঁড়ায় ৪ ডলার ১৫ সেন্টে (প্রায় ৫০৬ টাকা)। এখানে গড় মূল্য উল্লেখ করা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে আরও অনেক বেশি দামেও ডিম বিক্রি হয়েছে।
হুস্টনের একটি পোল্ট্রি সাপ্লাই প্রতিষ্ঠান বিজ্ঞাপনে বলেছে, ‘কালকের জন্য আর সময় নেই। নিজের বাড়িতেই ডিম উৎপাদন করুন।’
জন বেরি নামে এক ব্যবসায়ী বলেন, ডিমের সংকটের কারণে অনেক গ্রাহকই এখন নিজেরা মুরগি কিনছেন এবং পালছেন। তিনি বলেন, ‘আমাদের মুরগির চাহিদা তিনগুণ বেড়ে গেছে। সপ্তাহে শতাধিক মুরগি বিক্রি হচ্ছে আমাদের।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ