মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

হার নিয়ে কী বললেন জাকের আলী?

নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৪ ০৪:১৩ পি.এম

এক রুদ্ধশ্বাস লড়াই দেখেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ২০৭ রানের লক্ষ্য টি-টুয়েন্টিতে বাংলাদেশের জন্য কঠিনই। কঠিন পথটা বাংলাদেশ পার হতে পারেনি। তবে চোখে চোখ রেখে যে লড়াই করেছে, সেটা মাত্র ৩ রানের হারের ব্যবধানেই  স্পষ্ট।

৩০ রানে তিন উইকেট হারানোর পর জয়ের ভাবনা দূরে থাক, লজ্জাজনক হারও এড়ানোই তখন ভীষণ কঠিন। সেই অবস্থা থেকে মাহমুদউল্লাহর সঙ্গে মিলে বাংলাদেশকে টেনে নেন জাকের। শেষ বল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন দলের জয়ের আশা।

তাই সিরিজের প্রথম ম্যাচে হারলেও এই হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন ক্রিকেটাররা। অল্পের জন্য জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন রানে হার দিয়ে সিরিজ শুরু করে  বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নায়ক জাকের আলীও এমনটাই মনে করেন।

গতকাল জাকেরের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৬৮রান । তাঁর এই ৬ ছক্কার ইনিংসই বাংলাদেশকে শেষ ওভার পর্যন্ত ম্যাচে রাখে। তবে এমন খেলেও তিনি দলকে জেতাতে পারেননি।

তাই জাকেরের কণ্ঠে গতকাল সংবাদ সম্মেলনে কিছুটা আক্ষেপের সুর ছিল। সঙ্গে শোনা গেছে ঘুরে দাঁড়ানোর বার্তাও, ‘আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সব সময়ই বেদনার।

বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।’

জাকেরের আগে গতকাল দুর্দান্ত খেলছিলেন প্রায় দেড় বছরের বেশি সময় পর দলে ফেরা মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরার ম্যাচে ৩১ বলে ৫৪ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দুজনে গড়েন ২৯ বলে ৪৭ রানের জুটি। এর চেয়ে বড় জুটি জাকের মেহেদী হাসানের সঙ্গে গড়েছেন। 

তবে ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর এই জুটিই বাংলাদেশকে ম্যাচে ধরে রাখে। জাকেরের দাবি, মাহমুদউল্লাহ ক্রিজে থাকার সময়েই জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তিনি, ‘যখন ব্যাটিংয়ে যাই, ক্রিজে রিয়াদ ভাই ছিলেন।

 তিনি স্বাভাবিক ব্যাটিং করতে বলেছেন। ওরকমই চেষ্টা করেছি যেরকম আমি সচরাচর খেলি। বাড়তি কোনো পরিকল্পনা ছিল না। রিয়াদ ভাই ঝুঁকি নিয়ে কিছু বাউন্ডারি বের করলে আমার কাজ সহজ হয়ে যায়।’

জাকের এরপর ব্যাখ্যা করেন ব্যাটিং পরিকল্পনা, ‘দুজনেরই এ রকম পরিকল্পনা ছিল। রিয়াদ ভাই সুযোগ নিচ্ছিলেন, তখন আমারও পরিকল্পনা ছিল এক ওভারে কীভাবে ১০-১২ রান বের করা যায়। রিয়াদ ভাই থাকলেও আমি আমার ভূমিকাটা এ রকমই রাখতাম। উনি চলে যাওয়ার পর আমি গিয়ার পরিবর্তন করিনি।’

কাল মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকে রান এসেছে ২৪। শেষ চার ওভারে শ্রীলঙ্কা তোলে ৬৪ রান। শেষদিকে লঙ্কান ব্যাটসম্যানদের রানের চাকা একটু টেনে ধরতে পারলেই হয়তো সিরিজে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল। সিরিজে ফেরার আত্মবিশ্বাস নিতে বাংলাদেশকে বেশি দূরে যেতে হচ্ছে না। প্রথম ম্যাচে হারলেও ইতিবাচক অনেক কিছুরই নেওয়ার আছে। অবশ্য সেটা শুধুই ব্যাটিংয়ে। বোলারদের ভাবতে হবে নতুন করেই।

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ