মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

মনে মনে যা চান মেয়েরা...

নবীন নিউজ, ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫১ পি.এম

সংগৃহীত ছবি

কথায় আছে, মেয়েদের মন বোঝা নাকি অনেক কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা অভিমানী প্রকৃতির হয়। আসলে মেয়েরা তাদের মনের কোণে এমন কিছু প্রত্যাশা চেপে রাখেন, যা তারা মুখে প্রকাশ করে না অনেক সময়। শুধু আশা করেন, সঙ্গী তা অনুমান করে সম্পর্ককে আরও রঙিন করে তুলবেন। এরপর যখন প্রিয় মানুষটি তার মনের কথা বুঝতে পারে না তখনি অভিমান হয় প্রেমিকার।

মনোবিদেরা বলেন, প্রত্যাশা যে একেবারেই অনুচিত, তা নয়। স্ত্রী তার স্বামীর থেকে, প্রেমিকা তার প্রেমিকের থেকে কিছু প্রত্যাশা রাখতেই পারেন। সমস্যা হয় তখনই, যখন সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বা অবসাদ গ্রাস করে অথবা সম্পর্কে তিক্ততা এসে যায়। তাই কিছু কৌশলে মেয়েদের মন বোঝা সম্ভব হলে সম্পর্ক আরও মধুর হয়ে উঠতে পারে।

গোপনে মেয়েরা কী কী চায়?

সম্মান

কাছের মানুষ থেকে মনে মনে সম্মান চান মেয়েরা। যতই স্বাধীনচেতা হোক না কেন, সঙ্গীর ওপর নির্ভর করতে চায় অনেকেই। সে নির্ভরতা যে আর্থিক দিক থেকে হবে তা নয়, মানসিক নির্ভরতাও চান। স্ত্রী বা প্রেমিকার ভাবনাকে মর্যাদা দিয়ে দেখুন, সম্পর্ক আরও মধুর হবে।

সময় খুবই মূল্যবান

ব্যস্ততা থাকবেই। সম্পর্কে একঘেয়েমিও আসবে। কিন্তু প্রতিদিন হুড়োহুড়ি থেকে কিছুটা সময় সঙ্গীর জন্য বের করাই যায়। পরিস্থিতি বিচার করে মুখে না বললেও সঙ্গীর সঙ্গে একসঙ্গে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে ভালোবাসে প্রায় সব মেয়েই। নিজেদের মধ্যে বোঝা-পড়াও বাড়বে।

বন্ধুত্ব

স্বামী হোক বা প্রেমিক, এক জন প্রিয় বন্ধুকেই খোঁজেন মেয়েরা। যাকে নির্ভয়ে ও নির্দ্বিধায় সব কথা বলা যায়। সম্পর্কে বিশ্বাস, ভরসা ও স্বচ্ছতাই আশা করে মেয়েরা। ভালোবাসার মানুষকে বদলানোর চেষ্টা নয় বরং একসঙ্গে পথ চলার বাসনাই থাকে মনের কোনো গোপন কোণে।

সবসময় পাশে​ থাকবেন

মেয়েরা সাধারণত তার প্রেমিকের কাছে সব বিষয়ে সাহায্য চান না। কিন্তু তারা আশা করেন যে, মনের মানুষ সবসময় তাদের মাথায় ছাতার মতো ছায়া দেবেন। তাই এবার থেকে প্রেমিকাকে সমস্যায় দেখলে কোনও দিকে না তাকিয়ে দ্রুত তা সমাধানের কাজে লেগে পড়ুন। আশা করছি, এই কাজটা করলেই প্রেমিকার মনে হৃদয়ে চিরস্থান পেতে সুবিধা হবে।

সবসময় ভালো​ রাখবেন

আমাদের সকলের জীবনের লক্ষ্যই হলো ভালো থাকা। আর মেয়েরাও ঠিক একই পথের পথিক। তাই তারা আশা করেন যে তার মনের রাজকুমার তাকে সবসময় হাসিখুশি রাখবে। সুতরাং প্রেমিকার মনে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চাইলে তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে। আর এই কাজটা করলেই কিন্তু তিনি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসবেন।

সারপ্রাইজ

মুখে না বললেও একথা সত্যি যে মেয়েরা সারপ্রাইজ পেতে ভালোবাসে। অবশ্য সারপ্রাইজ পেতে পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে। তবে তুলনামূক ছেলেদের থেকে বেশি মেয়েরা সারপ্রাইজ পেতে পছন্দ করে। খুব দামি কিছু হতে হবে তা কিন্তু নয়। চাইলে একটি চকোলেট কিংবা ফুল দিয়েও তাকে চমকে দেওয়া যায়। প্রেমিকাকে খুশি রাখতে এটুকু তো সামান্যই, নয় কি!

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে