ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়ে নাটকীয় এক জয় পেয়েছে লিভারপুল। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ডারউইন নুনেজ।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। তবে ডি বক্সে লুইস দিয়াসের হেড রুখে দেন নটিংহ্যাম ডিফেন্ডার। ২৩ মিনিটে পাল্টা আক্রমণে অ্যান্থনি এলাঙ্গার প্রচেষ্টা নস্যাৎ করেন অলরেড গোলরক্ষক কুইভেন কেলাহার। খানিক পর আবার সুযোগ পায় লিভারপুল। এবার ববি ক্লার্কের চেষ্টা ভেস্তে দেন নটিংহ্যাম ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ আসে লিভারপুলের সামনে। তবে বক্সে অ্যান্ডি রবার্টসনের শট গোলরক্ষকের পা ছুঁয়ে বাইরে চলে যায়। ৬০ মিনিটে তার বদলি নামেন নুনেজ। মুহূর্তেই সুযোগও পান তিনি। কিন্তু দুরূহ কোণ থেকে পাশের জালে জড়ান শট।
৭৬ মিনিটে হার্ভে এলিয়টের পরিবর্তে আসেন সোবোসলাই। এতে গতি পায় লিভারপুর। আক্রমণও সাজায় তারা। কিন্তু ৮৩ মিনিটে তার শট আটকে দেন নটিংহ্যামের রক্ষণসেনা। তাতে নির্ধারিত সময়ে কোনো ফলাফল আসেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
শেষ মিনিটে কর্নারে বক্সে নুনেজের হেড জালে জড়ানোর উপক্রম হয়েছিল। কিন্তু দারুণ দক্ষতায় এক হাতে তা ফিরিয়ে দেন নটিংহ্যাম গোলকিপার। তাতে বাঁশি বাজানোর প্রস্তুতি নেন রেফারি। ঠিক সেই সময় বক্সের বাইরে থেকে গোলমুখে ক্রস দেন আলেক্সিস ম্যাক আলিস্টার।
এ সময় লাফিয়ে উঠে হেডে তা জালে পাঠান নুনেজ। আর এতে অবিশ্বাস্য জয়ে উল্লাসে মাতেন লিভারপুল সমর্থকরা। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ