নবীন নিউজ, ডেস্ক ৩১ জুলাই ২০২৪ ০৩:৫২ পি.এম
আইফেল টাওয়ারে ডেট করতে গিয়ে- অলিম্পিকের এবারের আসর থেকে নিষিদ্ধ হলেন ব্রাজিলের সাঁতারু- অ্যানা ক্যারোলিনা। অলিম্পিকের উদ্বোধনী দিনে, একই টিমে থাকা প্রেমিক গ্যাবরিয়েল সান্তোসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ২২ বছরের এই তরুণী। ভিলেজে ফেরার পর জিজ্ঞাসাবাদ করা হলে, অপমানজনক আচরণ করেন কর্তৃপক্ষের সাথে। ফলে, তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ব্রাজিলের অলিম্পিক কমিটি।
ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে রাতে পর্দা নেমেছিলো গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের। সেই রাতটিকে নিজেদের মতন করেই উদযাপন করেছিলো শহরটির দর্শকরা। এদিনটাকে আরও স্মরণীয় করে রাখতেই প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোসকে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছিলেন ব্রাজিলের অ্যানা ক্যারোলিনা। আর সেটিই কাল হয়ে দাঁড়ালো অলিম্পিকে অংশ নেয়া এই সাঁতারুর।
চলতি আসরে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতেই এসেছিলেন এই দুই সাঁতারু। বাস্তব জীবনে যারা ছিলেন প্রেমিক যুগল। অলিম্পিকের ওপেনিং এর রাতে গেমস ভিলেজের বাইরে চলে গিয়েছিলেন তারা। তাও আবার কাউকে কিছু না জানিয়ে। ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয় ক্যারোলিনা ও সান্তোসকে।
জিজ্ঞাসাবাদের সময় বিবাদে জড়িয়ে পড়েন ক্যারোলিনা। কতৃপক্ষের সঙ্গে অকথ্য ভাষায় ও অপমানজনক আচরণ করে বসেন এই সাঁতারু। যেই বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি তারা। ফলে শাস্তি স্বরুপ এই প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় ক্যারোলিনাকে। পাঠিয়ে দেয়া হয় নিজ দেশ ব্রাজিলে।
ক্যারোলিনার ওপর ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলের সাঁতারের টিম লিডার গুস্তাভো ওতসুকা। তিনি বলেন, আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি। কোনো ছুটিতে আসিনি। আমাদের জন্য ব্রাজিলের ২০ কোটি মানুষ কর প্রদান করে। তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে নিছক মজা করতে পারি না।
তবে ক্যারোলিনার প্রেমিক সান্তোসকে অলিম্পিকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কতৃপক্ষ। কেননা জিজ্ঞাসাবাদ পর্বে বেশ নম্র ছিলেন এই সাঁতারু। জানিয়েছেন তারা সেইফ স্পোর্টস গাইড লঙ্ঘন করে আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন। একই সাথে নিজের ভুল শিকার করে ক্ষমাও চেয়েছন তিনি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ