নবীন নিউজ ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ১০:০৫ এ.এম
সংগৃহীত ছবি
নিজ বাড়িতে এক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই ঘটনার পর রাশিয়া সফর বাতিল করেছেন তিনি।
তবে প্রেসিডেন্ট লুলার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে তার কার্যালয়ের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি।
জানা গেছে, প্রেসিডেন্ট লুলার পাঁচটি সেলাই লেগেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লুলা দা সিলভা শনিবার নিজের বাড়িতে দুর্ঘটনায় মাথায় আঘাত পান। এরপর রাশিয়া সফর বাতিল করেন তিনি। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের রবিবার বিকালে রাশিয়া যাওয়ার কথা ছিল।
অবশ্য রাশিয়া সফরে না গেলেও প্রেসিডেন্ট লুলা ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকসের মিটিংয়ে অংশ নেবেন।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি শীর্ষস্থানীয় হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। তবে তিনি অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে কার্যত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং তার অন্যান্য কাজ চালিয়ে যাবেন। তবে তার দফতর তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সূত্র: বিবিসি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ