মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলসে দাবানল, ২০২৮ অলিম্পিক নিয়ে উঠছে প্রশ্ন

নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ০১:৫৬ পি.এম

ফাইল ছবি

ভয়াবহ দাবানলে পুড়েছে লস অ্যাঞ্জেলেস। ২০২৮ সালে অলিম্পিক গেমস এখানেই আয়োজন করার কথা ছিল। সে আয়োজনের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে এই দাবানল। যার ফলে আসছে অলিম্পিকের আয়োজক এই শহরটি নিরাপদ ও সফল গেমস আয়োজন করতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

অলিম্পিক প্রতিযোগিতার জন্য নির্ধারিত ৮০টিরও বেশি ভেন্যুর কোনোটি এখন পর্যন্ত দাবানলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে, এ দুর্যোগ ইতোমধ্যেই ২৪ জনের প্রাণহানি ঘটিয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি বিশ্বব্যাপী সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তুলে ধরেছে। বিশেষ করে দাবানলের হুমকি ক্রমেই বাড়ছে এমন অঞ্চলে অলিম্পিক আয়োজন করা উচিত কি না, প্রশ্ন উঠছে তা নিয়ে। 

স্কেমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিকাল ইকোনমি বিভাগের অধ্যাপক সাইমন চ্যাডউইক বলেছেন, ‘পরিস্থিতিটা গুরুতর এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আপনাকে ভাবতেই হবে যে এ রকম পরিস্থিতি হয়তো অলিম্পিক চলাকালেও ঘটতে পারে।’

২০২৮ সালের অলিম্পিক গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রিভেরা কান্ট্রি ক্লাবে। দাবানল সেখানেও চলে এসেছে। তবে বেশিরভাগ ভেন্যু হাই-রিস্ক ফায়ার জোনের বাইরে অবস্থিত। 

তথ্য অনুসারে, ২০২৮ অলিম্পিক চলাকালীন একই ধরনের কোনো বিপর্যয়ের সম্ভাবনা খুবই কম। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যালফায়ারের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে কোনো দাবানল এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ২০টি ভয়াবহ দাবানলের তালিকায় স্থান পায়নি। 

গত সপ্তাহের দাবানলের বিপুল মাত্রা ও পরিধির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত সান্তা আনা বাতাস। ২০২৮ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জুলাই মাসে, তখন এর শঙ্কা অল্পই। তাছাড়া, লস অ্যাঞ্জেলেস এর আগেও ১৯৩২ এবং ১৯৮৪ সালে সফলভাবে অলিম্পিক আয়োজন করেছে। 

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক বিল ডেভেরেল বলেছেন, এই দুর্যোগ ২০২৮ অলিম্পিকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করবে। এএফপিকে ডেভেরেল বলেন, ‘এটি শেষ হলে ... সন্দেহ নেই যে আমরা এমন কিছু শিক্ষা পাব যা দিয়ে আমরা এ ধরনের বিপর্যয় মোকাবিলায় পদক্ষেপ নিতে পারব।’

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ডিয়ারসন অলিম্পিক প্যারিসে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘তারা প্যারিসে ফিরে যেতে পারে। এটি দুর্ভাগ্যজনক হবে। তবে আমি নিশ্চিত যে আইওসি’র কোনো একটি কমিটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে।’ 

অধ্যাপক ডেভেরেল মনে করেন না যে অলিম্পিক বাতিল বা সরানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এটি যে বাতিল করা উচিত বা বাতিল হবে, আমি সে ধারণা সমর্থন করি না। এটি ঘটবেও না।’

লস অ্যাঞ্জেলেস ২০২৮ আয়োজকরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ