নবীন নিউজ, ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ০৯:৪৭ এ.এম
স্কুল এক আনন্দের নাম কিন্তু সেই আনন্দকে মাটি করে দেয় পরীক্ষা। পরীক্ষা মানেই পাস ফেলের হিসেব। ভালো ফলাফল করার চিন্তায় অনেকেই ভুলে যায় খাওয়া-ঘুম। অনেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রজীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন’। সত্যিকার অর্থেই এমন দেশ আছে। ফিনল্যান্ড এমন একটি দেশ।
ইউরোপের অন্যতম নবীনতম দেশ হলেও শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছে সবুজে ঘেরা এই দেশটি। স্কুল থেকে দেওয়া হয় না বাড়ির কাজও। ফিনল্যান্ডের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা সময় স্কুলে পার করে। দিনের হিসেবে চার ঘণ্টা। প্রতিটি ক্লাস শেষে খেলাধুলা এবং রিফ্রেশমেন্টের জন্য শিক্ষার্থীরা ১৫ মিনিট সময় পায়। ফিনল্যান্ডের স্কুলগুলো শুরু হয় সকাল ৯ টায় এবং দুপুরের দিকেই শেষ হয়ে যায় ক্লাস।
ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের কাউকে টাকা দিতে হয় না সব খচর সরকার বহন করেন। এমনকি ফিনল্যান্ডে নেই কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ফিনল্যান্ডের স্কুলে শিশুদের অংক, গ্রামার, বিজ্ঞান, ভাষা শেখানোর পাশাপাশি শেখানো হয় নানা ধরনের খেলাধুলা এবং রান্না। এ ছাড়া সঙ্গীত ও কাব্যচর্চাও করানো হয়। ফিনল্যান্ডে শিক্ষার্থীরা সহযোগিতার মানসিকতা নিয়ে বড় হয়। তারা একজন অন্যজনকে সাহায্য করে।
১৬ বছরের আগে তাদের কোন পরীক্ষায় বসতে হয় না। এর পরে কেউ চাইলে পরীক্ষা দিতে পারে।
ফিনল্যান্ডে ১৯২১ সালে প্রণীত হয় সর্বজনীন প্রাথমিক শিক্ষা আইন। ১৯৭০ সালে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে ফিনল্যান্ড। প্রাথমিক শিক্ষার মেয়াদকে ৬ থেকে ৯ বছরে নিয়ে যায়। ২০২১ সালে ফিনল্যান্ড বাধ্যতামূলক শিক্ষাকে মাধ্যমিক স্তর পর্যন্ত পরিবর্ধন ও বিনামূল্যে করে দেয়। শুধু শিক্ষাই নয় সুখী দেশের তালিকাতেও শুরুর দিকেই থাকে ফিনল্যান্ড।
নবীন নিউজ/জেড
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে