মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, বই ছাড়া ফিরলো শিক্ষার্থীরা

নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ১১:১৯ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

রাজশাহীর পবা উপজেলার বাগসারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এতে আহত পাঁচ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম পণ্ড হয়ে যায়। শিক্ষার্থীরা বই নিতে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়। এ ঘটনায় স্কুল কমিটির পক্ষ থেকে পবা থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কে হবেন? তা নিয়ে বেশ কিছুদিন ধরে নওহাটা পৌর বিএনপির দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাকে নিয়ে শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের আয়োজন করেন প্রধান শিক্ষক।

খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হন। একপর্যায়ে সকাল ১০টার দিকে রফিকুল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

বাগসারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে নিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে মারধরের কারণে সেটি বন্ধ হয়ে যায়। 

তবে বিদ্যালয়ের নতুন সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার সাবেক মেয়রের লোকজন বই বিতরণে বাধা দিতে এসেছিল। আমরা প্রতিহত করতে গেলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।’

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শুনেছি বিবদমান গ্রুপের নেতারা নিজেদের মধ্যে সমঝোতা করে নেবেন।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা