নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০৪:৪১ পি.এম
২৪ জুন থেকে শুরু হবে সংসদের অধিবেশন। তার আগেই তাঁকে ঠিক করতে হবে দলের সর্বসম্মত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওই পদ তিনি গ্রহণ করবেন কি না।
রায়বেরিলি না ওয়েনাড, রাহুল কোনটা রাখবেন, কোনটা ছাড়বেন সেই সিদ্ধান্ত অনেক কিছুর ওপর নির্ভর করছে। সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে ছেড়ে দেওয়া কেন্দ্রে প্রিয়াঙ্কা দাঁড়াবেন কি না। এ নিয়ে কংগ্রেসে তো বটেই, গান্ধী পরিবারও রয়েছে এক প্রবল দোলাচলের মধ্যে।
দোলাচল সবচেয়ে বেশি গান্ধী পরিবারে। বিশেষ করে সোনিয়া গান্ধীর। প্রিয়াঙ্কা দুই কেন্দ্রের যেখান থেকেই দাঁড়ান, তিনি জিতবেন। ফলে গান্ধী পরিবারের তিন সদস্যই সংসদের সদস্য হবেন। সেটা হতে পারে বিজেপির পরিবারবাদ বিরোধিতার আরও একটা অস্ত্র। রাহুল ও প্রিয়াঙ্কা একই কক্ষের সদস্য হওয়ার ফলে বিভিন্ন বিষয়ে ভাই ও বোনের মধ্যে তুলনাও টানা হবে। সোনিয়া মনে করছেন তাতে জটিলতা বাড়তে পারে।
কংগ্রেসের ওই নেতার মনে হয়েছে, প্রিয়াঙ্কার সাংসদ হওয়ার বিষয়ে সোনিয়া হয়তো ব্যক্তিগতভাবে খুব একটা আগ্রহী নন; কিন্তু রাজনৈতিক প্রয়োজনীয়তাও তিনি আবার অস্বীকার করতে পারছেন না। বিশেষ করে প্রিয়াঙ্কা যখন পুরোপুরি রাজনীতিতে নেমেই পড়েছেন এবং যথেষ্টই আগ্রহী।
সম্প্রতি রায়বেরিলি ও ওয়েনাডের জনতাকে ধন্যবাদ জানাতে গিয়ে রাহুল এ বিষয়ে কিছু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। কংগ্রেসের দৃঢ় ধারণা, রাহুল রায়বেরিলিই রাখবেন। সেটাই হবে উপযুক্ত রাজনৈতিক সিদ্ধান্ত। কেন তা ব্যাখ্যা করে ওই নেতা বলেন, উত্তর প্রদেশে কংগ্রেস শক্তিশালী না হলে দেশের ক্ষমতা লাভ করা কঠিন। অনেক দিন পর উত্তর প্রদেশে কংগ্রেস পায়ের তলায় কিছুটা জমি খুঁজে পেয়েছে। কংগ্রেসীদের মনোবলও ফিরে আসছে।
অনেক বছর পর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও রাহুলের রাজনৈতিক সম্পর্ক ও সমীকরণ ভালো হয়েছে। দুজনেই বুঝেছেন, বিজেপির মোকাবিলা করতে গেলে একে অপরকে প্রয়োজন। উত্তর প্রদেশে কংগ্রেসকে মজবুত হতে গেলে রাহুলের উচিত রায়বেরিলি ধরে রাখা। তাতে ইতিবাচক বার্তা যাবে।
কিন্তু একই সঙ্গে দরকার দাক্ষিণাত্যকেও। দলের অধিকাংশের ধারণা, ওয়েনাড ছেড়ে দিলে কেরালার কংগ্রেসিদের মনে একটা হতাশা জন্ম নিতে পারে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ওই রাজ্যে বিজেপি ইতিমধ্যেই যখন কিছুটা প্রভাব বিস্তার করেছে। দলের অধিকাংশ তাই মনে করছেন, রাহুল ওয়েনাড ছাড়লেও প্রিয়াঙ্কা যদি উপ নির্বাচনে দাঁড়ান, তা হলে দলের কোনো ক্ষতি হবে না; বরং প্রিয়াঙ্কার উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক অন্য মাত্রা জুড়ে দেবে।
এ রকমই দোলাচলে রাহুল রয়েছেন লোকসভার বিরোধী নেতার দায়িত্ব নেওয়ার প্রশ্নে। কংগ্রেস সংসদীয় দল সর্বসম্মতভাবে প্রস্তাব নিয়েছে রাহুলকে নেতা করার বিষয়ে। কিন্তু এখনো তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। ২০১৯ সালেও কংগ্রেস চেয়েছিল রাহুল বিরোধী নেতা হোন। কিন্তু সেবার কংগ্রেস তা দাবি করতে পারেনি ন্যূনতম ৫৫ আসন না পাওয়ায়। অধীর চৌধুরী বিরোধী নেতা হয়েছিলেন, বিজেপি আপত্তি জানায়নি বলে।
সেবার রাহুল বিজেপির কৃপায় নেতার পদ গ্রহণে অসম্মত হয়েছিলেন। তা ছাড়া ওই গুরুদায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত কি না, সেই দ্ব›দ্বও তখন তাঁর মধ্যে ছিল। এবার কংগ্রেসকে শাসক দলের দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে না। সংসদে বিজেপিকে টেক্কা দিতে রাহুলকেই সবাই চাইছেন। কী করবেন তিনি? সামনে থেকে বিরোধীদের নেতৃত্ব দেবেন, নাকি অন্য কাউকে সে জন্য বেছে নেবেন? নেতৃত্ব না দিলে বিজেপি প্রচারের অন্য একটা হাতিয়ার পেয়ে যাবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ