নবীন নিউজ ডেস্ক ০৮ জুন ২০২৪ ১২:২২ পি.এম
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জের ৫৭২ টি দ্বীপের মধ্যে রহস্যে ঘেরা এক হলো উত্তর সেন্টিনেল দ্বীপ। এটি এমন এক দ্বীপ যেখানে মানুষ গেলে আর জীবিত ফিরে আসে না। এটিকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ বলা হয়।
হ্যাঁ, এই দ্বীপের নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপের আশেপাশে গেলেও কোনো মানুষ আর জীবিত ফিরে আসে না। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি দ্বীপের মধ্যে রহস্যে ঘেরা এই নর্থ সেন্টিনেল দ্বীপও রয়েছে। এই দ্বীপে আধুনিক সভ্যতার যোগাযোগবিহীন শেষ উপজাতি বসবাস করে। প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপটি ভয়ংকর হয়ে উঠেছে মূলত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর কারণে।
এই দ্বীপের জনগোষ্ঠীর নাম সেন্টিনেল বা সেন্টিনেলিজ জনগোষ্ঠী। আধুনিকতা বা আজকের সভ্যতা তাদের স্পর্শ করতে পারেনি। এ জন্য তারা বহিরাগতদের চিরশত্রু মনে করে।
আদিম যুগের মানুষের মতো তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং লজ্জা নিবারণের জন্য গাছের ছালবাকল ব্যবহার করে। পশু শিকার, মাছ ধরা ও লতাপাতা খেয়ে তারা জীবনধারণ করে। কৃষিকাজের জ্ঞান কিংবা আগুন জ্বালানো কোনোটিই তারা এখনো রপ্ত করতে পারেনি। ঠিক কতজন মানুষ এই দ্বীপে বসবাস করে তার সঠিক সংখ্যাও জানা যায়নি। তবে ধারণা করা হয় ৫০০ এর মতো মানুষ এখানে বসবাস করে। এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। যদি ভুলেও কোনো মানুষ কিংবা নৌযান এই দ্বীপের ১০ কিলোমিটার সীমানার মধ্যে প্রবেশ করে তাহলে মৃত্যু অনিবার্য।
ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই শহরকে ভারত সরকার অন্যতম আধুনিক শহর হিসেবে ঘোষণা করেছে। অথচ এই শহরের খুব নিকটের দ্বীপে যাদের বসবাস তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
১৮৮০ সালে ব্রিটিশ নৃবিজ্ঞানী এম ভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের ২ জন বয়স্ক মানুষসহ ৪ শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়। কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছু দিন পরেই এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষের ওপর সেন্টিনেলিজরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।
২০০৬ সালে ভুলে ২ জন জেলে দ্বীপটির সীমানায় প্রবেশ করলে সেন্টিনেলিজরা তীর দিয়ে ২ জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়।
২০১৮ সালের ১৬ নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিষ্টধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন। পরে অ্যালেন চাওকে তীর ছুড়ে হত্যা করা হয়।
সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ করার সাহস না করে।
নবীন নিউজ/পি
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে