শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

‘জানুয়ারি থেকে ডিআর কঙ্গোতে যুদ্ধে ৭০০০ মানুষ নিহত’

নবীন নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ব কঙ্গোর প্রধানমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি থেকে পূর্বাঞ্চলে সংঘাতে প্রায় ৭ হাজার মানুষ মারা গেছে।

জুডিথ সুমিনাওয়া তুলুকা আরো বলেন, ৯০টি বাস্তুচ্যুত শিবির ধ্বংস হওয়ার পর প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। পূর্ব কঙ্গোর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে এম২৩-এর অগ্রযাত্রা সবচেয়ে ভয়াবহ।

বিদ্রোহী গোষ্ঠীর পূর্বাঞ্চল এবং মূল্যবান খনিজ সম্পদ দখলের ফলে আরো বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সোমবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে সুমিনাওয়া বলেন, ‘ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিচয় শনাক্ত না করে ইতোমধ্যে ২ হাজার ৫০০ জনেরও বেশি লাশ দাফন করা হয়েছে।

আরো ১ হাজার ৫০০ জনের লাশ  মর্গে পড়ে আছে।’
রুয়ান্ডা অবশ্য ডিআর কঙ্গো, জাতিসংঘ ও পশ্চিমা দেশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে, তারা অস্ত্র ও সৈন্য দিয়ে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী সুমিনাওয়া বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই সংঘাতের শিকার লক্ষাধিক মানুষের আর্তনাদ এবং কান্নার বর্ণনা দেওয়া অসম্ভব।’ 

তিনি আরো বলেন, ‘বিশ্বকে অবশ্যই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, যেন এই সংকট নিরসন সম্ভব হয়।’

জেনেভায় ৫৮তম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উদ্বোধনী ভাষণে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে মানবাধিকার ‘শ্বাসরোধ’ করা হচ্ছে। ডিআরসিতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাও তিনি উল্লেখ করেছেন। বছরের শুরু থেকেই ডিআরসি উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশ পরপর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনা কর্তৃপক্ষের সামরিক কৌশলের সমালোচনাকে আরো বাড়িয়ে তুলেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী গোমা ও বুকাভুর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোসহ পূর্ব ডিআরসির বিশাল অংশ দখল করেছে। বিদ্রোহীদের দ্রুতগতির আক্রমণ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: সিএনএন, রয়টার্স

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ