শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ

নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দেশজুড়ে একের পর এক নানা অপরাধ ঘটে চলেছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে খুন, ধর্ষণও হচ্ছে অবলীলায়। সারা দেশে চলমান ‘ডেভিল হান্ট’ কর্মসূচির মধ্যেও থেমে নেই অপরাধচক্রের এসব অপকর্ম। প্রকাশ্যে, জনারণ্যেও এসব ফৌজদারি অপরাধ ঘটছে।

অপরাধীরা কাউকেই তোয়াক্কা করছে না; বরং দিনে দিনে তারাও আরো বেপরোয়া হয়ে উঠছে। অব্যাহত এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। অবিলম্বে তাদের জোরদার টহল ও নজরদারি শুরু হচ্ছে।
বিশেষ করে রাতের বেলা রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও টহল দেবে যৌথ বাহিনী। এ ছাড়া রাজধানীর প্রতিটি প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে বিজিবিকেও প্রস্তুত রাখা হচ্ছে।

গত রবিবার রাতে রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীর ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর এলাকায় রিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে ছিনতাই, হাজারীবাগ এলাকায় ডাকাত পড়ার ঘটনাসহ প্রতিদিনই এ রকম আরো বহু ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীসহ সারা দেশে।

এ অবস্থায় রবিবার রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের ডেকে ব্রিফিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। পরিস্থিতি সামাল দিতে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক হয়।

এ বৈঠকেই সোমবার রাত থেকে অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর হওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 
কোর কমিটির সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিন ধরে রাজধানীর কোন কোন এলাকায় বেশি অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলো পর্যালোচনা করা হয়। সব চেয়ে নাজুক এলাকাগুলোর অপরাধ দমনের কৌশল নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিজিবিকেও প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি এলাকা থাকবে গোয়েন্দাদের নজরদারির মধ্যে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে দেখতে পাবেন কী ঘটতে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই কর্মকর্তা বলেন, ‘ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষণা করা  হচ্ছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে যতটুকু কঠোর হওয়া দরকার, ততটুকু হবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাই-ডাকাতির  মতো ঘটনা ছড়িয়ে পড়ায় রাজধানীসহ সারা দেশের মানুষ আতঙ্কিত। গ্রামে থাকা  স্বজনরা ফোন করে ঢাকায় থাকা স্বজনদের কাছে পরিস্থিতি জানতে চাচ্ছেন। বনশ্রী ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ধষ ছিনতাইয়ের ঘটনায় রবিবার রাত ১টা ১০ মিনিটে তাত্ক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তোলেন।

এর আগে গত রবিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা খুনি, ধর্ষক, ছিনতাইকারী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে।

রাজধানীর মোহাম্মপুরে শওকত ইমরান নামের এক বাসিন্দা বলেন, মোহাম্মদপুর চুরি-ছিনতাইয়ের অন্যতম হটস্পট। আমাদের অনুরোধ, পুলিশের টহল বাড়ানো হোক এবং কঠোরভাবে এসব অপরাধীকে নিয়ন্ত্রণ করা হোক। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তার অংশ হিসেবে এলাকাভিত্তিক পাহাড়া বসানো হোক।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, সর্ব প্রকার অপরাধ ঠেকাতে রাত্রিকালীন টহল, চেকপোস্টসহ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে আরো বেশি নজরদারি বাড়ানো হয়েছে। যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য বিশ্লেষণেও গত বছরের ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে অপরাধ প্রবণতা (চুরি, ডাকাতি, ছিনতাই-দস্যুতা ও  অপহরণ) বাড়ার চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, গত ডিসেম্বরে সারা দেশে ২৩০টি ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে। যেখানে চলতি বছরের জানুয়ারিতে ২৪২টি মামলা হয়েছে। ডিসেম্বরে হত্যা মামলা হয়েছে ২০৪টি, অপরদিকে জানুয়ারিতে ২৯৪টি। অপহরণের মামলা ডিসেম্বরে ৭৪টি এবং জানুয়ারিতে ১০৫টি। এ ছাড়া ডিসেম্বরে যেখানে চুরি-ছিনতাইয়ের ৯৬৬টি মামলা হয়, সেখানে জানুয়ারিতে ১০৫৯টি মামলা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সব ঘটনায় নানা কারণে ভুক্তভোগী মামলা করে না। তাই এই পরিসংখানে প্রকৃত চিত্র উঠে আসে না।

বিশেষজ্ঞরা  যা বলছেন : মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘নানা কারণে সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা চলছে। মানুষ দিন দিন মানুষের প্রতি সহিংস হয়ে উঠছে। এ কারণে একশ্রেণির মানুষ কোনো কিছুরই তোয়াক্কা করছে না। যে কারণে সমাজে খুন-খারাবিসহ অপরাধ প্রবণতা বাড়ছে। এতে করে সামাজিক নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে অপরাধ নির্মূলের জন্য যথেষ্ট নয়। এসব অপরাধ থেকে উত্তরণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত তাদের আরো বেশি নজরদারি, মনিটরিং ও শক্ত অবস্থানে অপরাধ দমন করা। খুনখারাবি ও  ছিনতাই-ডাকাতির মতো ঘটনার লাগাম টেনে ধরতে না পারলে জনমনে নিরাপত্তাহীনতার বোধ তীব্র হবে।’

অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘নৃশংস হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের মাত্রা কমাতে হলে প্রথমে এর পেছনে থাকা কারণগুলো চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নিতে হবে। খুনসহ অন্যান্য অপরাধের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা গেলে হত্যাকাণ্ডসহ অন্যান্য সামাজিক অপরাধ কমে আসবে।’

যত চাঞ্চল্যকর ঘটনা : গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকার বেনারসি পল্লীতে এক রাতে ছয়টি দোকান ও দুটি বাসায় হানা দিয়ে মালামাল লুট করেছে ডাকাতদলের সদস্যরা। গত রবিবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী মো. সাগরকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট করেছে ছিনতাইকারীরা। একই দিন সন্ধ্যায় গাজীপুরের ভোগড়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রী স্টুডিও কর্মচারীর মাধ্যমে ধর্ষণের শিকার হন। এর আগে গত শনিবার ভোর রাতে কক্সবাজারের চকরিয়ায় এক প্রবাসীর বাড়িতে  মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও মেয়ে সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, তাদের শরীরে থাকা চার ভরি স্বর্ণালংকার, দুটি এনড্রয়েড মোবাইল ও দামি মালামালসহ প্রায় সাত লাখ টাকার সম্পদ লুট করে।

গত রবিবার ভোরে সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা আজিজুন্নাহার ও স্ত্রী রোকসানা হক। একই দিন রাতে ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় যুবদলকর্মী বাবুল হোসেনকে (৫০) দিনেদুপুরে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করে দৃর্বত্তরা। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ভোরে  ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীযাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার সাভার থেকে ঘটনায় জড়িত আন্ত জেলার তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

সূত্র:  কালের কণ্ঠ

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন