নবীন নিউজ ডেস্ক ২৮ মে ২০২৪ ১২:০৫ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের মুম্বাই শহরের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সোমবার(২৭ মে) মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে এই হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে দুটি জায়গাতেই বোমা রেখে আসা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটির অবস্থান আগ্রাতে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত চলছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে মুম্বাই পুলিশ সূত্রে জানিয়েছে, গতকাল সোমবার তাদের কন্ট্রোল রুমে একটি ফোনকল আসে। সেখানে বলা হয়, তাজ হোটেল ও এয়ারপোর্টে বোমা রাখা হয়েছে। এরপর পুলিশ দ্রুত তাজ হোটেল ও এয়ারপোর্টে তল্লাশি চালায়। কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছাড়াতেই এই হুমকি দেওয়া হয়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ