মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের অর্থ লোপাট, দুজন আটক

নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঢাকা বিমানবন্দরে নানা উপায়ে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন {এপিবিএন}। আটকরা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন জানায়, গত ১৭ জানুয়ারি QR640 ফ্লাইটে বাংলাদেশে আগমনের পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ও গত ৭ ফেব্রুয়ারি BS362 ফ্লাইটযোগে জেদ্দা থেকে আগত প্রবাসী পাবনা জেলার বাসিন্দা আরিফ প্রামানিক বিমানবন্দরের ২নং ক্যানোপি এলাকায় অবস্থানকালে প্রায় একই কায়দায় সুকৌশলে কে বা কারা তাদের সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয়। মানিক খানের ব্যাগে ছিল ৩৭০০ রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র।

অন্যদিকে আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল ৪৭৩৫ রিয়াল। দুজনই পরবর্তীতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন। ১ম ঘটনাটির সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও গত ৭ ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উক্ত ঘটনার সত্যতা পায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দুজনকে শনাক্ত করে। কিন্তু তাদের মুখ ছিল মাস্কে ঢাকা। সিসিটিভিতে পাওয়া সামান্য তথ্য দিয়েই শুরু হয় অভিযান। ৪ দিন পর সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদেরকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে স্বীকার করে। 

এরপর ভিকটিম যাত্রীদের সংবাদ দিলে তারা বিমানবন্দর এপিবিএন অফিসে হাজির হয়। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদ্বয়কে বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযুক্তদ্বয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, উভয় ব্যক্তির চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর এপিবিএন অফিস থেকে আইনগত প্রক্রিয়া অবলম্বন করে টাকা ও মালামালসহ যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করে প্রবাসী যাত্রী আরিফ প্রামাণিক জানান, ‘এভাবে ৪ দিন পর ব্যাগ ও সকল মালামালসহ টাকা উদ্ধার অবিশ্বাস্য। সিসিটিভি বিশ্লেষণ করে এভাবে অপরাধী শনাক্ত করায় ও আমাকে মালামাল বুঝিয়ে দেওয়ায় আমি এপিবিএনকে ধন্যবাদ জানাই।’

অপরদিকে প্রবাসী মানিক খান আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এই টাকা ও ব্যাগের আশা আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম। একটি অভিযোগের প্রেক্ষিতে এতদিন পরে আমাকে ডেকে আমার চুরি করা মালামাল ফেরত দিবে এটা সত্যিই আমাকে বিমোহিত করেছে। প্রবাসী হিসেবে দেশের পুলিশ নিয়ে গর্ববোধ হচ্ছে।’

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার {অপারেশনস} অনিতা রানী সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন