নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০৪:৪৫ এ.এম
ছবি- সংগৃহীত।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির {এনসিপি} মুখ্য সংগঠক {উত্তরাঞ্চল} সারজিস আলমের উপস্থিতি নিয়ে চিৎকার-চেঁচামেচির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার রাত ১০টার পরে আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনাটি ঘটে।
ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হচ্ছে এবং কিছু লোক দাবি করছেন, ‘সাধারণ শিক্ষার্থীরা’ সারজিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
এ ঘটনায়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, "ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, চায়ের আড্ডা হয়।"
তিনি আরও বলেন, "নর্থ সাউথ ইউনিভার্সিটি {এনএসইউ}, এআইইউবি {আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ}, আইইউবি {ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ}, এবং ইউনাইটেড ইউনিভার্সিটি {ইউআইইউ} এর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। তখন দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই, তাদের কথা শুনতে। তবে তারা আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। কয়েকজন স্টুডেন্ট হলেও বাকিরা ভাড়া করা দুষ্কৃতিকারী মনে হচ্ছিলো। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকেই চলে যেতে বলি এবং চলে আসি।"
সারজিস আরও বলেন, "পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে থাকা দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আমার সাথে থাকা শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে।"
এ ঘটনার দ্রুত বিচার দাবি করে সারজিস আলম বলেন, "১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর যদি আজ ছাত্রদলের কেউ টোকাইলীগের মতো আচরণ করে, তবে তার পরিণতি টোকাইলীগের মতো হতে বেশি সময় লাগবে না।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলম বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসেন এবং ৩ ঘণ্টা ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর প্রায় ১৫ জন তরুণ হঠাৎ সারজিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সারজিস তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পরে গাড়িতে উঠে চলে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’