নবীন নিউজ, ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ এ.এম
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্স’র।
কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।
কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।
কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল সিএনএনকে জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেয়া হয়নি। ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে, একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে।
জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সাম্প্রতিক দুটি দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে একটি সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল আর ফিলাডেলফিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিল।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ