নবীন নিউজ, ডেস্ক ২৮ মে ২০২৪ ১১:১৫ এ.এম
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার প্রতি বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। কারণ, এখানেই মাথা ঘুরিয়ে দেওয়া সাজে দেখা পাওয়া যায় বিশ্বের বড় সেলিব্রেটিদের।
এবার সব সেলিব্রেটিদের মধ্যে আলাদা করে বলতেই হবে এক মডেলের কথা, যাঁর দুটি লুক নিয়ে ফ্যাশনের দুনিয়ায় আলোচনা থামছেই না। মডেস্ট ফ্যাশন দিয়ে কানের লালগালিচায় রীতিমতো ঝড় তুলেছেন মুসলিম মডেল রাওদা মোহামেদ।
রাওদা সোমালীয় বংশোদ্ভূত নরওয়েজিয়ান মডেল এবং একজন স্বাস্থ্যসেবাকর্মী, ব্লগার ও অ্যাকটিভিস্ট। রাওদা স্ট্রিট স্টাইল মডেলিংয়ের জন্য সুপরিচিত।
২০১৯ সালের আগস্টে অসলো ফ্যাশন উইকের মধ্য দিয়ে তিনি লাইমলাইটে আসেন। এ ছাড়া প্যারিস ফ্যাশন উইক, কোপেনহেগেন ফ্যাশন উইকেও তিনি কাজ করেছেন। রাওদার বিশেষত্ব হলো, ফ্যাশনেবল মডেস্ট স্টাইল। হিজাব পরেই তিনি মডেলিং করেন। তাঁর এই স্টাইলেই মজেছেন বিশ্বের লাখো ফ্যাশনপ্রেমী।
এবার আসা যাক কানের লালগালিচার কথায়। বিশ্বের অনেক জনপ্রিয় তারকার মতো এই উৎসবে আমন্ত্রণ পেয়েছেন রাওদা। তিনি সেখানে দুটি লালগালিচা লুক দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
প্রথমে তাঁকে দেখা গেছে চাইনিজ ডিজাইনার চেনি চ্যানের অ্যাকুয়া গাউনে। ঢেউ খেলানো স্ট্রাকচারড গাউনের সঙ্গে পরেছেন ম্যাচিং হিজাব। চোখে ছিল অ্যাকুয়া টোনের রেট্রো সানগ্লাস।
তারপর তিনি হাজির হলেন টকটকে লাল ফ্লেয়ার স্কার্ট ও ম্যাচিং টাইট ব্লেজারে। এর সঙ্গে আরও আছে ম্যাচিং হিজাব, হ্যাট ও পাম্পস। এই ড্রেস তাঁকে কানে পরার জন্য বানিয়ে দিয়েছেন নরওয়েজিয়ান ফ্যাশন ডিজাইনার সেসিলি ব্র্যাটসবার্গ।
পোশাকটির মাধ্যমে রাওদা ও সেসিলি দুজনই শ্রদ্ধা জানালেন তাঁদের প্রিয় ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওরকে। কারণ, এটি ডিওরের ১৯৫৪ সালের হেমন্ত-শীত সংগ্রহের বিখ্যাত জেমিরা জেমায়ার ড্রেস থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়েছে।
নবীন নিউজ/এফ
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে