নবীন নিউজ, ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ১২:০২ পি.এম
আচ্ছা যদি এমন মোবাইল ফোন পাওয়া যায় যে ফোনে একবার চার্জ দেওয়ার পর আর কখনও চার্জ দেওয়ার প্রয়োজনই পরবে না তাহলে কেমন হবে একবার ভাবুন তো । কিংবা যত দুর্গম স্থানেই যান না কেন না, বিচ্ছিন্ন হবে না ইন্টারনেট সংযোগ, চলবে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। শুধু তাই নয় দামটাও থাকবে হাতের নাগালে। কি অবাস্তব বলে মনে হচ্ছে?
অবাস্তব হলেও এমনটি সত্যিই হতে যাচ্ছে এ বছরের মধ্যেই। এখন ভাববার বিষয়, কেমন সেই ফোন আর কি ভাবেই বা কাজ করবে এই ফোন?
বিশ্ব জুড়ে টেক লাভার ও আগ্রহীদের কাছে অতি পরিচিত এক নাম ইলন মাস্ক। টেক দুনিয়ার খবর রাখেন কিন্তু ইলন মাস্কের তৈরি টেসলা বা স্পেসিক্সের নাম শুনেন নি এমন কাউকে খুঁজে পাওয়া মুসকিল।
বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল আইফোনের একচেটিয়া বাজারকে টেক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব মোবাইল ব্র্যান্ড। ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা তাদের প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
টেসলা ফোন বাজারে এসেছে ঠিক, তবে এবার ফোনের নতুন আরেকটি মডেল আসতে যাচ্ছে বাজারে। যে মডেলটির নাম রাখা হয়েছে পাই। ‘মডেল পাই’ টেসলার ফোন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
বিভিন্ন টেক সাইট থেকে জানা গেছে টেসলার এই ফোনে থাকবে না কোন চার্জিং ঝামেলা, টেসলার এই ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা। টেসলার সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাই ফোনে দেওয়া যাবে চার্জ। ফোনটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আপনার পছন্দের গাড়িও।
এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যেকোনও স্থানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই। এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল থাকবে।
ইলন মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্ট ফোন পাই।
জানা গেছে, টেসলা ফোনটিতে থাকছে নিউরোলিংক সুবিধা। নিউরোলিংক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিষ্কের সংযোগ ঘটানো সম্ভব হবে। টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, ছুঁয়েও দেখতে হবে না।
এছাড়াও ফোনটিতে একটি ফোরকে লেভেল ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি একটি স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর পেয়ার করা থাকবে ২টিবি স্টোরেজ ক্যাপাসিটর সঙ্গে।
জানা গেছে, ফোনের পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রাতের তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। ফোনের পেছনের ফটোক্রোমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে বদলে যাবে রং।
এ বছরের শেষের দিকে বাজারে আসতে পারে ফোনটি। যদিও ফোনের ওয়েবসাইটে এখনো এই ফোনকে দেখা যাচ্ছে না। কিন্তু গতানুগতিক ফোন বাজারের দামের তুলনায় এত সব ফিচার সমৃদ্ধ এই ফোনের দাম কতটা হতে পারে বলে মনে হয়?
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে ফোনটির দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার পর্যন্ত। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন