নবীন নিউজ ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ০৯:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় ‘হিজাব’ পরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ কাজ করেছে সেটা জানা যায়নি। রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিতর্ক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। এই কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে আজই তদন্ত কমিটি গঠন করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরবাইকে এসে এই হিজাব পরিয়ে দ্রুত চলে যায়।
এদিকে রাত দেড়টার দিকে হিজাব বা কাপড়টি সরিয়ে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলামসহ কয়েকজন।
পরে এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিষয়ে বিপ্লবী ছাত্রজনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তিগুলো চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজু ভাস্কর্যে কালো কাপড় পরিয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে সেই কালো কাপড় সরিয়ে ফেলা হয়েছে। এগুলো মূলত বিপ্লবী ছাত্রজনতার ঐক্যবদ্ধ শক্তিকে বিভাজিত করার কর্মযজ্ঞ। দেড় হাজার শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে আমরা কোনোভাবেই নস্যাৎ হতে দিতে পারি না। ফ্যাসিস্ট শক্তিগুলোর চক্রান্তকে রুখে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, সবার। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই আমাদের টিম সেখানে গিয়েছে। কারা এই কাজ করেছে, সেটা জানার জন্য অনেকের সঙ্গেই কথা বলেছে তারা। জড়িতদের বের করার জন্য আমরা আজ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তকরণের কাজ করবেন। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে হবে।
সাইফুদ্দীন আহমদ আরও বলেন, আমার মনে হয়, বিতর্ক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ এসব কাজ করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন