নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ০৩:১৭ পি.এম
খেজুর এটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর ফল। এনার্জি আর সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিন খেজুর খাওয়ার বিকল্প নেই। যে কারণে রোজায় এই ফল বেশি খাওয়া হয়। তবে শুধু রমজানেই নয়, খেজুর খাওয়া উচিত সারা বছর। কারণ এটি শরীরে বিভিন্ন পুষ্টি উপাদান পৌঁছে দেয়। অনেকেই নিয়মিত ডায়েটে খেজুর রাখেন। কিন্তু অনেকেই জানেন না, প্রতিদিন কয়টি খেজুর খাওয়া নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী খেজুর। পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ ও বি, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন, ফাইবার এবং আয়রন।
খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনই চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও বিস্ময়কর এই ফলটির অনেক গুণ রয়েছে।
আসুন জেনে নিই খেজুরের কিছু উপকারিতার কথা-
কোষ্ঠকাঠিন্য দূর করে:
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয়। এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর। ফলে বদহজমের সমস্যাও দূর হয় খেজুরে।
মস্তিষ্ক সচল রাখে:
খেজুরের সব চেয়ে বড় গুণ হলো এই ফলটি মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে। ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির জোগান দিতে সক্ষম পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ফলটি।
ওজন নিয়ন্ত্রণ:
ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকরী। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায়। তাই ওজন নিয়ন্ত্রণে খেতে পারেন খেজুর।
গর্ভবতী নারীদের জন্য উপকারী:
খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী। খেজুরে থাকা আয়রন নারীদের রক্ত স্বল্পতা দূর করে। খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য।
হিমোগ্লোবিন বাড়ায়:
খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায়। শরীরে রক্তসরবরাহ করে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইরে রোজ খেজুর রাখুন ডায়েটে।
ত্বককে টানটান করে:
বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুঁচকে যাচ্ছে? ত্বকে তৈরি হচ্ছে কালো দাগ? তাহলে এর সমস্যা সমাধান ভরসা রাখতে পারেন খেজুরে। এতে ভিটামিন বি রয়েছে, যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী।
হার্টের সমস্যা দূর করে:
যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য খেজুর খুবই উপকারী। নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম। যেকোনো হৃদরোগের ঝুঁকি কমাতেও খেজুর বেশ কার্যকরী।
খুসখুসে কাশি দূর করে:
যাদের খুসখুসে কাশি হয় তারা খেজুর এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ওই খেজুরসহ পানিটুকু খেতে নিন। উপকার পাবেন।
চুলের গোড়া মজবুত করে:
চুলের উজ্জ্বলতা হারিয়ে নিষ্প্রাণ হলে চুলের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে খেজুরকে কাজে লাগাতে পারেন।
ক্যানসার প্রতিরোধ করে:
ক্যানসারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে খেজুর। মুখগহ্বরের ক্ষত রোধেও এই ফল বেশ কার্যকরী।
এসব উপকারি গুণ ছাড়াও খেজুরের আরও নানা কার্যকারিতা রয়েছে। তবে সব উপকারি গুণ পেতে হলে সঠিক পরিমাণে খেজুর খাওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন ২টি খেজুর খাওয়ার কথা। আর ওজন বাড়াতে সর্বোচ্চ ৪টি খেজুর খাওয়া যেতে পারে। তবে প্রতিদিন ৪টি খেজুরের বেশি খেজুর খাওয়া থেকে বিরত থাকার কথা বলছেন চিকিৎসকরা।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা