নবীন নিউজ, ডেস্ক ০১ মে ২০২৪ ০৩:৫৭ পি.এম
টেনশন বা দুশ্চিন্তা আমাদের সকলেরই খুব পরিচিত। নানা জটিলতার মাঝে টেনশন মুক্ত থাকা সহজ নয়। এটি যেন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমানোর রয়েছে কিছু কার্যকরী ও সহজ উপায়।
চিকিৎসকরা বলছেন, এর হাত ধরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী অসুখগুলো। টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল কঠিন ব্যাপার!
বিভিন্ন গবেষণার ফলে প্রমাণিত হয়েছে, মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে। নিউ ইয়র্কের রচেস্টার মেডিকল সেন্টারের ‘সেন্টার ফর মাইন্ড-বিডি রিসার্চ’ এর মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক ড. ক্যাথি হেফনার বলেন, “বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে যে, দুশ্চিন্তা, স্বল্পপুষ্টির খাবার খাওয়া বা ব্যায়াম করার অনীহার ফলে যেসব শারীরিক সমস্যা দেখা যায়, মানসিক চাপের ফলেও সৃষ্ট সমস্যাগুলো সাধারণত আরও ভয়াবহ হয়ে থাকে।”
অনেকে আবার কাজ হারিয়ে মানসিক অবসাদেও ভুগছেন। সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে, অফিসের কাজের চাপ ও অন্যান্য কারণে কমবয়সী কর্মরত যুবক-যুবতীদের মানসিক চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তা ক্রমশ বেড়েই চলেছে। এছাড়াও মনোবিদরা বলছেন, টেনশন থেকে সহজেই মুক্ত থাকতে ৫টি বিষয় মেনে চলতে। এগুলো হলো-
১। মেডিটেশন:
প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস আপনাকে অনেকটাই টেনশনমুক্ত রাখার চেষ্টা করবে। চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে কোনো কিছু না ভেবে বসে থাকা আর দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেয়া দুশ্চিন্তা বা টেনশনকে অনেক দ্রুত কমাতে পারে।
২। বিশ্রাম:
দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় গভীর ঘুমের পর মানসিক চাপ অনেকটা কমে যায়। একই সঙ্গে নিজেকে লাগে আরও সতেজ ও প্রাণবন্ত।
৩। গান:
দুশ্চিন্তার সময় কখনও দুঃখের গান বা সুর কখনও শুনতে যাবেন না। বরং শুনুন মন ভালো করে দেয়ার মতো সুরের গানগুলো। শুনতে পারেন ভালোবাসার গানও। এতে মনের উপর চাপ খুব সহজেই দূর হয়ে যায়।
৪। ব্যায়াম:
খুব টেনশনের সময় হালকা কিছু শারীরিক কসরত বা ব্যায়াম করতে পারেন। নিয়মিত এ অভ্যাস অনেকটাই মনের চাপ কমিয়ে দেয় বলে মত মনোবিদদের।
৫। ডায়েট ও শখ:
মন খারাপ আর দুশ্চিন্তায় ডুবে গেলে মনকে অন্যদিকে ঘোরাতে গল্পের বই পড়তে পারেন। কিংবা আপনার যা করতে ভালো লাগে সেটি করতে চেষ্টা করুন। টেনশন কমাতে পার্লার, শপিং কিংবা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।
ডায়েটেশিয়ানরা বলছেন, কিছু খাবার রয়েছে যা দ্রুত টেনশনের চাপ কমাতে পারে। স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট ও পটাশিয়াম জাতীয় খাবার ডায়েটে রাখুন। এছাড়া টক দই, ডার্ক চকলেট, হলুদ, রসুন, বাদাম, ওট, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, গ্রিন টি ও বেরি জাতীয় খাবারগুলো ম্যাজিকের মতো দুশ্চিন্তা কমাতে পারে।
তবে প্রাকৃতিক উপায়ে অনেকটাই কমানো যেতে পারে এই মানসিক চাপ, কীভাবে ?
*শিলাজিৎ– সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে শিলাজিৎ অত্যন্ত কার্যকরী। বিশেষ করে কর্মরত অল্পবয়সী যুবক ও যুবতীদের শিলাজিৎ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শিলাজিতের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক থাকে। এটি চাপ কমিয়ে মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তাই প্রয়োজন মতো শিলাজিৎ অবসাদ কমাতে দারুন কাজে দেয়।
*অশ্বগন্ধা– শতাব্দীপ্রাচীন এক আয়ুর্বেদিক ওষুধ অশ্বগন্ধা। ব্রেনের কেমিক্যাল সিগনালিং নিয়ন্ত্রণ ও স্নায়ুতন্ত্রকে সতেজ করার মাধ্যমে মানসিক অবসাদ বা উদ্বেগ দূর করতে পারে। এ' ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি, মানসিক স্বাস্থ্য বজায় রাখতে নানা ক্ষেত্রে কর্মরতদের অশ্বগন্ধা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
*পুদিনার চা– মানসিক চাপ বা অবসাদ কমাতে ম্যাজিকের কাজ করে পুদিনার চা। পুদিনার মধ্যে উপস্থিত মেন্থল ও অ্যান্টিপ্যাসমোডিক উপাদান অত্যন্ত কার্যকরী। কাজ থেকে ফিরে পুদিনার চা পান করলে মুড রিল্যাক্স হয়ে যায়। তাই ওয়র্ক ফ্রম হোম বা অফিসের কাজে সারা দিন খুব চাপে থাকলে, সন্ধ্যায় এক কাপ পুদিনার চা পান করতে পারেন।
*প্ল্যান্টবেসড প্রোডাক্ট– আজকাল অধিকাংশ ওয়ার্কিং প্রফেশনাল এই ধরনের প্রোডাক্ট বেছে নিচ্ছেন। লক্ষ্য একটাই, যাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক উপায়ে কিছুটা হলেও অবসাদ বা উদ্বেগ কমানো যায়। এ ক্ষেত্রে অনেকেই প্রোটিন, মাল্টিভিটামিন ও নানা ধরনের আয়ুর্বেদিক হার্ব প্রডাক্ট ব্যবহার করেন। এতে কিছুটা হলেও অবসাদ কমতে পারে।
*এসেনশিয়াল অয়েল– বিভিন্ন ধরনের অসুস্থতা এমনকী মানসিক অবসাদ, উদ্বেগ দূর করতে প্রায়শই অ্যারোমাথেরাপির কথা বলা হয়। এ ক্ষেত্রে নানা ধরনের তেল ব্যবহার করে মাসাজ করা হয়। এতে অনেকটাই কমতে পারে মানসিক অবসাদ। ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল, জেসমিন, রোজ, বারগামট এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা