নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ১২:২৭ পি.এম
ডায়াবেটিসের হাত থেকে ছোট-বড় কারও রক্ষা নেই। এর অন্যতম প্রধান কারণ আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন। অপরদিকে, পায়ুপথের বিভিন্ন সমস্যাও প্রকট আকারে দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ডায়াবেটিস রোগীদের পায়ুপথের সমস্যা হলে সেটি কি যাদের ডায়াবেটিস নেই তাদের মতো হবে নাকি অন্যরকম হবে।
প্রথমেই বলে রাখা ভালো-
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অন্য রোগীদের মতো পায়ুপথের সব রোগ যেমন পাইলস, ফিস্টুলা, এনালফিসার, রেকটাল পলিপ, ক্যান্সারসহ সব রোগেই হয়। বরং কোনো কোনো রোগ তাদের সাধারণ মানুষের চেয়ে বেশি হয়। কিন্তু যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের পায়ুপথের এসব রোগ হলে তার জটিলতার হার অনেক বেশি।
প্রশ্ন করতে পারেন ডায়াবেটিস রোগীদের জটিলতা বেশি হয় কেন?
ডায়াবেটিস রোগীদের রক্তে দীর্ঘদিন চিনি বেশি থাকার কারণে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ডায়াবেটিস রোগীদের রক্তে আমাদের শরীরে রোগ প্রতিরোধী যেসব কণিকা যেমন স্বেত কণিকা থাকে। তাদের কর্মক্ষমতা কমে যায়, ফলে রোগজীবাণু আক্রমণ করলে সহজে প্রতিরোধ করতে পারে না।
ডায়াবেটিস রোগীদের রক্তনালি শুকিয়ে যায়, ফলে কোনো স্থানে ক্ষত ইত্যাদি হলে রক্তকণিকা এসে সেই ক্ষত দূর করতে অসুবিধা হয়। অপরদিকে ডায়াবেটিসের কারণে শরীরের নার্ভ বা স্নায়ুগুলোও শুকিয়ে যায়। ফলে রোগী কোনো কোনো স্থানে অসুবিধা হলে সাধারণ মানুষ যে ব্যথা বুঝতে পারে, ডায়াবেটিস রোগী সে ব্যথা বুঝতে পারে না। ফলে কোনো জটিল রোগ হলে বা রোগের জটিলতা সৃষ্টি হলে রোগী বুঝতে পারে না, যার ফলে রোগ অনেক সময় অত্যন্ত জটিল হয়ে যায়।
পায়ুপথের বিভিন্ন রোগ যেমন পাইলস, ফিস্টুলা, এনালফিসার ইত্যাদি রোগ যখন ডায়াবেটিস রোগীদের হয় তখন বিশেষ জটিলতা সৃষ্টি হতে পারে। মলদ্বারে অনেক জীবাণু থাকে, বস্তুতপক্ষে মলদ্বারকে জীবাণুর গোডাউন বলা যেতে পারে। পাইলস, ফিস্টুলা ইত্যাদি যখন জীবাণু দ্বারা সংক্রমিত হয়, ডায়াবেটিস রোগীদের সে ইনফেকশন সহজে ভালো হতে চায় না।
একই কারণে ডায়াবেটিস রোগীদের অপারেশনেও অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। সবার মনে রাখা উচিত, ডায়াবেটিস রোগীর পায়ুপথের কোনো সমস্যা হলে সেটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। তাহলে মারাত্মক জটিলতা সৃষ্টি অনিবার্য। প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া উত্তম।
নবীন নিউজ/এফ
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা