নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৫৮ এ.এম
বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মিয়ানইয়াং-এ লেজার-প্রজ্বলিত এই গবেষণা কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
ফিউশন গবেষণা কেন্দ্র এমন একটি উন্নয়ন, যা পারমাণবিক অস্ত্রের নকশা এবং বিদ্যুৎ উৎপাদন অন্বেষণে সহায়তা করতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সিএনএ করপোরেশনের গবেষক ডেকার এভলেথ জানিয়েছেন, প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে চারটি বহির্মুখী ‘বাহু’ দেখা গেছে, যেখানে লেজার বে থাকবে এবং একটি কেন্দ্রীয় পরীক্ষামূলক বে থাকবে। এখানে হাইড্রোজেন আইসোটোপ ধারণকারী একটি টার্গেট চেম্বার থাকবে এবং শক্তিশালী লেজারগুলো একত্রিত হয়ে শক্তি উৎপাদন করবে।
এটি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ৩৫০ কোটি ডলারে নির্মিত ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটির অনুরূপ। এটি ২০২২ সালে লক্ষ্যবস্তুতে পাম্প করা লেজারের চেয়ে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে বেশি শক্তি উৎপন্ন করেছিল।
জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ (সিএনএস) এর বিশ্লেষকদের সঙ্গে কাজ করা এভলেথের ধারণা, চীনা স্থাপনার পরীক্ষামূলক ‘বে’টি বর্তমানে বিশ্বের বৃহত্তম এনআইএফ-এর তুলনায় ৫০ শতাংশ বড়।
হেনরি এল স্টিমসন সেন্টারের পারমাণবিক নীতি বিশ্লেষক উইলিয়াম আলবার্ক বলেন, “এনআইএফ- ধরনের ফ্যাসিলিটি থাকা যেকোনও দেশ তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং বিদ্যমান অস্ত্রের নকশা উন্নত করতে পারে এবং অস্ত্র পরীক্ষা না করেই ভবিষ্যতের বোমার নকশা তৈরিতে সহায়তা করতে পারে।”
সূত্র: রয়টার্স
নবীন নিউজ/এফ
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন
বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন, দাবি রিপোর্টে