লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক লিপু
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। অফফর্মে থাকা লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।
গতকাল শনিবার(১৬মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এর আগে কেবল প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিবি। পরবর্তীতে লিটনের বাদ পড়ার নেপথ্যকারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
ভিডিও বার্তায় লিপু বলেন, যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা জানেন লিটন কুমারের পরেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিমকে, যারা ওপেন করতে পারেন।
ওয়ানডেতে অধারাবাহিক লিটন দাসের দলে জায়গা নিয়ে আগে থেকেই সমালোচনা উঠেছিল চারপাশে। সমালোচনার ঝড়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের দল থেকে একেবারে বাদই পড়েছেন লিটন।
বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় লিপু জানান, লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ তিন ওয়ানডেতে লিটন দাসের পারফরম্যান্স হচ্ছে ০, ০, ১। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। লংকানদের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রান করা লিটনের দল থেকে বাদ পড়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
তৃতীয় ওয়ানডেতে দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক ও কোচেরও মতামত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দলে আরও দুই জন ওপেনার থাকায় নতুন করে কোনো ওপেনারকে দলে ডাকা হয়নি। জাকের আলী অনিককে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান লিপু। তিনি জানান, জাকেরের মিডেল অর্ডারে রান করার সক্ষমতা আছে, সেই সঙ্গে ক্রিকেটে কনকাশনের একটা ব্যাপার থাকে। যেহেতু এটা ডে ম্যাচ তাই জাকেরকেই আদর্শ সংযোজন মনে হয়েছে নির্বাচক কমিটির।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ