নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৫:০৭ পি.এম
ঋতু পরিবর্তনের একটি নির্দিষ্ট সময়ে শীত আমাদের ছুঁয়ে দিতে আসে বার বার। কিন্তু শীতের এই ছোঁয়া যেন অনেকেই আমরা নিতে পারি না। তাই জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ার পরিমাণ যেন বেড়ে যায় এ শীতেই।
গলা ব্যথা কিংবা গলার স্বর যদি কোনো কারণে বসে যায় তবে সে কষ্ট ভুক্তভোগীরাই বেশি অনুভব করতে পারেন। তাই গলার স্বর বসে গেলে তা জয় করতে আপনার দ্রুত করণীয় কী, আসুন তা একে একে জেনে নিই আজকের আয়োজনে-
১। গলা ব্যথা বা গলার স্বর কোনো কারণে বসে গেলে আদা, মধু, তুলসি, কাঁচা হলুদ, লেবু, কমলা, আমলকি, জষ্ঠিমধু নিয়মিত খাওয়ার অভ্যাস করুন।
২। হলুদ গুড়া ও সরিষা তেল দিয়ে গরম ভাত খান। এতে হলদের ভেষজ গুণাগুণের সংস্পর্শে জীবাণু ধ্বংস হবে।
৩। বিভিন্ন ধরনের কাশি বা গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়ারি প্রতিকার পাওয়া যায় এমন সিরাপ খেতে পারেন।
৪। ডার্ক চকলেট চুষে খেতে পারেন। এতে করে মুখে এক ধরনের লালারস নিঃসৃত হবে। যা গলা ব্যথা ও গলার স্বর বসে গেলে তা মুক্তিতে দারুণ কাজ করে।
৫। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. সতীনাথ সরকার মনে করেন, ১০ মিনিট গরম পানির ভাপ মুখ ও নাক দিয়ে নিলে গলার স্বর দ্রুত স্বাভাবিক হতে পারে।
৬। নিয়মিত লবণ গরম পানি দিয়ে গারগেল করলেও এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৭। গলার স্বর স্বাভাবিক করতে হালকা গরম লেবুপানি ও আদার রস দিয়ে তৈরি পানীয় পান করা বেশ কার্যকর। এ পানীয় ব্যাকটেরিয়া দ্রুত ধ্বংস করে গলার বসে যাওয়া স্বরকে দ্রুত স্বাভাবিক করে তুলতে পারে।
তবে মনে রাখবেন, গলার স্বর বসে গেলে এ সময় বেশি কথা না বলাই ভালো। কারণ ভেঙে যাওয়া স্বরে কথা বললে কন্ঠনালীর ক্ষতি হয়। ধূমপায়ী হলে গলার স্বর ঠিক না হওয়া পর্যন্ত যতটা সম্ভব সিগারেট থেকে দূরে থাকুন। এক থেকে দুই সপ্তাহের মধ্যে গলার স্বর ঠিক না হলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা