শক্রবার ০৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এই মসজিদে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়!

নবীন নিউজ ডেস্ক ০৭ মার্চ ২০২৫ ০৫:৫৫ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

মুঘল আমলের স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে দেশজুড়ে। সেই সব নিদর্শনের অন্যতম একটি নিদর্শন পাবনার চাটমোহরের শাহী মসজিদ। ঐতিহাসিক নান্দনিক সৌন্দর্যে মণ্ডিত মসজিদটি দেখতে সাধারণ মানুষসহ দেশি-বিদেশিরা ভিড় জমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাবনার চাটমোহর উপজেলা পরিষদের ২০০ ফুট সামনেই অবস্থিত শাহী মসজিদ। মসজিদের পূর্বদিকে তিনটি প্রবেশ পথ রয়েছে। এছাড়া প্রবেশ পথের সোজাসুজি পশ্চিম দিকে তিনটি মেহরাব অবস্থিত। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দরজা রয়েছে। 

মসজিদে একটি শিলালিপি ছিল। যেটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে রাখা হয়েছে। তবে এখন মসজিদের প্রবেশ পথের উপরে একটি শিলালিপি রয়েছে, যেটি মসজিদের সামনের কূপ থেকে নিয়ে স্থাপন করা হয়েছে। শিলালিপিতে কালেমা তাইয়্যেবা উৎকীর্ণ রয়েছে। 

জানা গেছে, সুলতান-উল-আজম আবুল ফতেহ মোহাম্মদ মাসুম খানের রাজত্বকালে তুয়ী মোহাম্মদ খান কাকশালের ছেলে খান মোহাম্মদ (কাকশাল) এ ঐতিহাসিক মুসলিম স্থাপনাটি ৯৮৯ হিজরিতে (১৫৮১-৮২ খিষ্টাব্দে) নির্মাণ করেছিলেন। বাইরে থেকে মসজিদটি বেশ বড় মনে হলেও ভিতরে মাত্র তিন কাতারে মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটির দৈর্ঘ্য রয়েছে ৪৫ ফুট, প্রস্ত রয়েছে ২২.৬ ফুট আর উচ্চতা রয়েছে ৪৫ ফুট এছাড়া মোট তিনটি গম্বুজ রয়েছে।

মুঘল স্থাপত্যের রীতিতে মসজিদটি নির্মিত। মসজিদটি বাইরে ভেতরে জাফরন রঙের ‘জাফরি ইট’ দিয়ে তৈরি। ইটগুলো দেখতে চিকন ও লম্বা। মসজিদটির কারুকার্যতে মুসলিম স্থাপত্যের নিদর্শন বহন করে। ঐতিহাসিক নান্দনিক মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন অঞ্চলের মানুষ।

মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত, শুক্রবারের জুমা ও দুই ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ আদায় করে পান আত্মতৃপ্তি। তবে এই মসজিদসহ মুঘল আমলের স্থাপিত মসজিদগুলো সংস্কার করে রক্ষার দাবি মুসল্লিদের।

মসজিদে নামাজ পড়তে আসা সোহেল রানা নামের একজন জানান, ৪৪৪ বছরের এই মসজিদটিতে বর্তমানে বৃষ্টির দিনে পানি পড়তে দেখা যাচ্ছে। এছাড়া উপরের চুন সুড়কি খসে পড়ে যাচ্ছে। এতে করে মুসল্লিদের অনেক সমস্যা হচ্ছে। দ্রুত মেরামত করার প্রয়োজন মসজিদটি৷

রফিকুল নামের একজন বলেন, ‘শাহী মসজিদের ভেতরে শুধু মাত্র তিনটি নামাজের জন্য কাতার রয়েছে। এতে করে মসজিদে মুসল্লি বেশি হলে বাইরে কাতার করতে হচ্ছে। আর বাইরে ছাদ না থাকায় রোদ্র ও বৃষ্টিতে নানা সমস্যায় পড়তে হচ্ছে।’

মসজিদটির বিষয়ে স্থানীয়রা আরও জানান, সচরাচর আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলে এমনিতেই মানসিক প্রশান্তি লাগে। তারপরে চারমোহরের এই শাহী মসজিদে প্রবেশ করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষ আসে এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

এদিকে মসজিদটির নানা উন্নয়নের কথা জানালেন মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। 

তিনি বলেন, ‘এই মসজিদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় রয়েছে। স্থানীয়দের নানা সমস্যার কথা শুনে আমরা মসজিদ উন্নয়নের লক্ষ্যে প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে চিঠি দিয়েছি। ইতিমধ্যে তারা পরিদর্শন করে গেছেন অচিরেই মসজিদটি সংস্কার বা পুনর্নির্মাণ করা সম্ভব হবে।’ 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা