শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

শীতে যেসব ঠান্ডা খাবার খাওয়া উচিত নয়

নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ১২:১৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শীতে সাধারণত সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করেন। মূলত ঠান্ডা থেকে দূরে থাকতেই করা হয় এসব। কেউ কেউ তো আবার প্রতিবেলা খাবার খাওয়ার আগে খাবার রান্না করেন বা গরম করে নেন। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যা ঠান্ডা অবস্থায় খেতেই বেশি ভালো লাগে। কেউ আবার সেই ভালো লাগা থেকে একাধিকবার ঠান্ডা খাবার খান।

শীতে ঠান্ডা খাবার খেতে ভালো লাগে, এমন খাবারের মধ্যে অনেকই শরীরের জন্য ক্ষতিকর। যা জানা নেই আমাদের। আর অজান্তেই সেসব খাবার খাওয়া হয়। তাৎক্ষণিক অবস্থায় ক্ষতির পরিমাণ বুঝতে পারা না গেলেও ধীরে ধীরে শরীরের বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। এ কারণেই ঠান্ডা খাবার না খাওয়ার জন্য বলা হয়। এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

কাঁচা সবজি: শীতে কাঁচা সবজি খাওয়া একদমই ঠিক নয়। এসবের মধ্যে রয়েছে শসা, টমেটো, লেটুস। এসব স্বাস্থ্যকর মনে হলেও শীতে কাঁচা অবস্থায় খাওয়া হলে শরীর আরও ঠান্ডা হতে পারে। এ সময় শরীর এমনিতেই উষ্ণ থাকার জন্য লড়াই করে। এ জন্য কাঁচা শাক-সবজি খাওয়া হলে তা হজমকে ধীর গতি করে দিতে পারে।

ঠান্ডা দুধ: শীতে ঠান্ডা দুধ পান করলে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। সমস্যাগুলোর মধ্যে কাশি, সর্দি বা কনজেশন হতে পারে। যদিও দুধে ক্যালসিয়াম রয়েছে এবং এটি পুষ্টিকর পানীয়, এরপরও ঠান্ডা দুধ পানে শ্লেষ্মা তৈরির সম্ভাবনা থাকে। দুধ ভীষণ পছন্দ হলে হলুদের মতো মশলা দিয়ে গরম করুন। এটি দুর্দান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধকারী পানীয়।

ডাব: ডাবের পানি পান শরীরকে সতেজ ও হাইড্রেটিং রাখে। বিশেষ করে গ্রীষ্মের সময় এটি খুবই উপকারী পানীয়। কিন্তু শীতে ডাবের পানি পানে শরীরের তাপমাত্রা কমে আসে। এতে শরীর অধিকতর ঠান্ডা অনুভব করে।

শীতকালীন নয় এমন ফলমূল: অধিকাংশ ফলই শীতকালে হয়ে থাকে। তবে এমন কিছু ফল রয়েছে যা শীতকালীন নয় বা অন্যান্য সময়ের হলেও শীতেও পাওয়া যায়, সেসব ফল এড়িয়ে চলা উচিত। সেসব ফলমূল শীতে খাওয়া হলে শরীর ঠান্ডা করে দেয়। একইসঙ্গে হজমে ব্যাঘাত ঘটায়।

ভাজাপোড়া খাবার: শীতের সকালে পেঁয়াজু, চপ, বেগুনি, পাকোড়া ও সমোসার মতো মজাদার খাবার অতিরিক্ত খেলে হজমশক্তি কমে যেতে পারে। আবার ওজন বৃদ্ধি হতে পারে। এ সময় অধিক তৈলাক্ত খাবার খাওয়া হলে রোগপ্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায়।

গাঁজানো খাবার: গাঁজানো খাবার যেমন ইডলি, দোসার মতো খাবার খাওয়া হলে পেটে গ্যাস-অ্যাসিডিটির মতো সমস্যা হয়। হজমকে ধীর করে দেয় এবং এসব খাবার অধিক খাওয়ার ফলে পেট ফোলা বা অস্বস্তি হতে পারে।

দই: প্রায় কম-বেশি সবারই পছন্দের খাবার দই। এটি খাওয়ার পর শরীর শীতল হয়ে যায়। তবে শীতকালে দই খাওয়া হলে শরীর আরও বেশি ঠান্ডা হয়। শীতে যদি দই খেতেই চান, তাহলে বাটার মিল্কের আকারে খান, সামান্য গরম করে জিরার মতো মশলা মিশিয়ে খেতে পারেন। এতে শীতল প্রভাব কমে আসবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন