বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১৯টি ট্রান্সফরমার-মিটার চুরি করে যোগাযোগের নম্বর রেখে গেল চোর

নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৪:৩০ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরি আতঙ্কে রাত্রিযাপন করছে জয়পুরহাটের আক্কেলপুরে পল্লী বিদ্যুৎ সমিতির থ্রি-ফেজ মিটার গ্রাহকরা। এতে গভীর নলকূপ মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে কৃষকরাও পড়েছেন বিপাকে। বৈদ্যুতিক মিটার চুরির পরে অপরাধীরা ফোন নম্বর রেখে গেলেও তারা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। থানা পুলিশের দাবি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ১৩টি ও থ্রি ফেজ মিটার ৬টি মিলিয়ে মোট ১৯টি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্টোবর মাসে ৬টি ট্রান্সফরমার ও ১টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার, নভেম্বর মাসে ৬টি ট্রান্সফরমার এবং ডিসেম্বর মাসে ১টি ট্রান্সফরমার ও ৫টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চুরি যাওয়া সব ট্রান্সফরমারই ছিল ১০ কেভিয়ে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।

আরো জানা গেছে, প্রতিটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় অপরাধীরা ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামার অংশ নিয়ে যায় এবং থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরির পরে যোগাযোগের জন্য ফোন নম্বর রেখে যায়। সেই ফোন নম্বরে যোগাযোগ করলে মিটার ফিরে পেতে অপরাধী টাকা দাবি করেন।

আক্কেলপুর পৌর এলাকার ছমিল মালিক তহিদুল ইসলাম বলেন, ‘শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে আমার একটি ট্রান্সফরমার ও প্রতিষ্ঠানের দরজার ছিটকিনি কেটে ভেতর থেকে মালামাল চুরি হয়েছে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের কর্মকর্তা মোহা. আব্দুর রহমান বলেন, ‘প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরির ঘটনা ঘটছে। আমরা চুরি রোধে গ্রাহকদের প্রতিনিয়ত সচেতন করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, ‘অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা