নবীন নিউজ, ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৫ ১০:০৬ এ.এম
আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর কথা যে আসামির, তিনি আসলে হাজার মাইল দূরে। শুনতে অবিশ্বাস্য হলেও নথি তা-ই বলছে। পাসপোর্ট আর ভ্রমণ-সংক্রান্ত তথ্য স্পষ্ট করছে, সাইফুল ইসলাম সানি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন। অথচ চট্টগ্রাম আদালতের রেকর্ড বলছে, চোরাই পণ্য কেনাবেচার মামলায় এই আসামি আদালতে সশরীরে নিয়মিত হাজিরা দিচ্ছেন। প্রশ্ন উঠছে—তাহলে কে হাজির হয়েছেন আদালতে? আদালতপাড়ায় এখন একটাই আলোচনার বিষয়—ভুয়া হাজিরা।
চট্টগ্রামের পাথরঘাটার বাসিন্দা সাইফুল ইসলাম সানির (২২) বাবা মো. ইউসুফ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নতুন পাসপোর্ট হাতে পান এবং ওই বছরের আগস্টে চট্টগ্রাম থেকে ওমান হয়ে সৌদি আরব যান। নথি বলছে, রিয়াদের এক প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি।
তার নামে ২০২৩ সালের জানুয়ারিতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়। গোয়েন্দা পুলিশের এজাহারে বলা হয়, সানি ও নকিব মোস্তফা চোরাই মালপত্র কেনাবেচার সঙ্গে যুক্ত। তদন্ত শেষে ২০২৩ সালের মে মাসে অভিযোগপত্র জমা পড়ে। আদালত অভিযোগ গঠন করে ধারা ৪১১-এর অধীনে বিচার শুরু করেন, যা সর্বোচ্চ তিন বছরের সাজাযোগ্য অপরাধ।
আদালতের নথি বলছে, ২০২৪ সালের এপ্রিল থেকে নিয়মিত হাজিরা দিচ্ছেন সানি। সেপ্টেম্বর, ডিসেম্বর ও চলতি বছরের একাধিক তারিখে তাকে হাজির দেখানো হয়েছে। অথচ ভ্রমণ নথি প্রমাণ করছে, তিনি তখনো সৌদি আরবেই ছিলেন। বাদীপক্ষের অভিযোগ, আসলে সানির ছোট ভাই তাহসান ইসলাম সোহাম আদালতে গিয়ে বড় ভাইয়ের ছদ্মবেশে হাজির হচ্ছেন। সোহামের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কথাও জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, সানি বিদেশে থাকা সত্ত্বেও আদালতে হাজির দেখানো হচ্ছে। আদালত এরই মধ্যে তাকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পাসপোর্টসহ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতে উপস্থাপন করার আগেই আসামিপক্ষ সময়ের আবেদন করে।
চট্টগ্রাম মহানগর প্রসিকিউশনের পরিদর্শক আমিনুর রশিদ বলেন, অভিযোগ প্রমাণিত হলে এটি ফৌজদারি অপরাধ এবং আদালতের সঙ্গে প্রতারণা। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. তাজ উদ্দীন বলেন, জাল হাজিরার শাস্তি আছে, আদালত আইনজীবীকে নোটিশও দিতে পারেন। মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, আসামি হাজির না হলে ওয়ারেন্ট জারি হতে পারে, এতদিনের হাজিরার বিষয়েও শোকজ হতে পারে।
আইনজীবীরা বলছেন, মিথ্যা হাজিরা আদালত অবমাননা নয়, সরাসরি অপরাধ। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক আকতার কবির চৌধুরী মনে করেন, তদন্ত করে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, আদালতের প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাখাওয়াত হোসেন বলেন, এটি ন্যায়বিচারের অন্তরায়, দায়ীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে। প্রফেসর আবদুল্লাহ আল ফারুকির মতে, এমন অনিয়ম আদালতের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত করে।
আদালত এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ স্থগিত করে আগামী বছরের জানুয়ারিতে নতুন তারিখ দিয়েছে। ওই দিনই সানি পাসপোর্টসহ হাজির হবেন বলে নির্দেশ আছে। এখন সবার দৃষ্টি সেদিনের দিকে, যখন প্রকাশ পেতে পারে বছরের পর বছর ধরে চলা ভুয়া হাজিরার রহস্য।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা