মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

নবীন নিউজ, ডেস্ক ১৪ নভেম্বার ২০২৫ ০৪:০১ এ.এম

সংগৃহীত ছবি

বনার ঈশ্বরদীতে শামীম মহলদার (৫০) নামে বিএনপির এক কর্মীকে মারধর, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামীম মহলদার ওই গ্রামের মৃত সবুর মহলদারের ছেলে এবং বিএনপি কর্মী।

আহত শামীম মহলদারের স্ত্রী দিনা বেগম বলেন, ঘটনার দিন দুপুরে জামায়াতের দুজন নারী কর্মী আমাদের বাড়িতে এসে ভোটার আইডি কার্ডের ফটোকপি চায়। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা অশালীন মন্তব্য করে। আমার স্বামী কারণ জানতে চাইলে তারা দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর জামায়াতের সাবেক সভাপতি সানাউল্লাহ, সদস্য সেন্টু ফকির, কর্মী জিয়াসহ ২০-২৫ জন লোক আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে এবং আমার স্বামীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা আহত শামীমের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, তাঁতি দলের সভাপতি নাফিজ আহম্মেদ আরিফসহ অন্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পলাশ ফকির বলেন, আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিএনপি কর্মীরা এর কঠিন জবাব দেবে।

তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্ত জামায়াত নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডা. নুরুজ্জামান প্রামাণিক বলেন, ‘শুনেছি আমাদের নারী কর্মীরা জনসংযোগে গেলে শামীম মহলদার তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। স্থানীয়রা এ কারণেই তাকে মারধর করেছে। আমি বাইরে আছি, এর বেশি কিছু জানি না।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা